Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বাজেট ছাড়িয়েছিল দ্বিগুণ: ‘লগান’ চলচ্চিত্র প্রযোজনায় যে বিপাকে পড়েছিলেন আমির খান

বিনোদন

টাইমস অফ ইন্ডিয়া
16 September, 2025, 05:50 pm
Last modified: 16 September, 2025, 06:09 pm

Related News

  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • বাজেটে নির্ঝরের মতো স্বপ্ন দেখলেও পরে সারা বছর স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’

বাজেট ছাড়িয়েছিল দ্বিগুণ: ‘লগান’ চলচ্চিত্র প্রযোজনায় যে বিপাকে পড়েছিলেন আমির খান

২০০১ সালের এই ক্লাসিক বানানোর পেছনের এক গল্প শুনিয়েছেন আমির। পরিচালক আশুতোষ গোয়ারিকর প্রথমে ২০০০ অতিরিক্ত শিল্পী চেয়েছিলেন। কিন্তু শুটিংয়ের দিন সকালে তিনি বেঁকে বসেন, তার নতুন আরও ১০০০ শিল্পী লাগবে!
টাইমস অফ ইন্ডিয়া
16 September, 2025, 05:50 pm
Last modified: 16 September, 2025, 06:09 pm
লগান চলচ্চিত্রের একটি দৃশ্য।

আমির খান অভিনীত এবং প্রযোজিত জনপ্রিয় চলচ্চিত্র 'লগান'-এর বাজেট নির্ধারিত বাজেটের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১২ কোটি রুপি বাজেট ধরা হলেও, শেষ পর্যন্ত তা ২৫ কোটি রুপিতে গিয়ে পৌঁছায়। 

২০০১ সালের এই ক্লাসিক বানানোর পেছনের এক গল্প শুনিয়েছেন আমির। পরিচালক আশুতোষ গোয়ারিকর প্রথমে ২০০০ অতিরিক্ত শিল্পী চেয়েছিলেন। কিন্তু শুটিংয়ের দিন সকালে তিনি বেঁকে বসেন, তার নতুন আরও ১০০০ শিল্পী লাগবে!

পরিচালকের এমন দাবিতে প্রোডাকশন টিমের সবাই আমিরের ওপর ক্ষেপে আগুন। কারণ, বাড়তি শিল্পীদের জন্য তো খরচ হবেই, তার ওপর আগের ২০০০ শিল্পীকেও বসিয়ে রেখে পারিশ্রমিক দিতে হচ্ছিল। এই হট্টগোলের কারণে শুটিংয়ের প্রায় অর্ধেক দিনই নষ্ট হয়।

আমির বলেন, "আমার তৎকালীন স্ত্রী রিনা দত্ত জিজ্ঞেস করেছিল, এখন কী হবে? আমি তখন মজা করে বলেছিলাম, চলো, ক্রিকেট খেলি!"

বাজেট বিড়ম্বনা

আমির অকপটে স্বীকার করেন, তিনি কখনোই বাজেটের মধ্যে থেকে সিনেমা বানাতে পারেন না। তার কথায়, "আমার সিদ্ধান্ত সবসময় নির্মাতার পক্ষে যায়। আমি বাজেটের হিসেব কষতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। অন্য প্রযোজকরা এ ব্যাপারে খুব কঠোর থাকেন, কিন্তু আমি আজ পর্যন্ত বাজেটের মধ্যে থাকতে পারিনি।"

আমির আরও জানান, এখন তার প্রযোজনা সংস্থা 'আমির খান প্রোডাকশনস'-এর আর্থিক দিকগুলো দেখেন অপর্ণা পুরোহিত।

আমির জানান, তিনি মূলত প্রযোজক হয়েছিলেন এক প্রকার বাধ্য হয়েই। পরিচালক আশুতোষ গোয়ারিকরের ভাবনাকে যে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ থেকে বাঁচানোই ছিল তার মূল উদ্দেশ্য। প্রযোজক হিসেবে তিনি হিন্দি সিনেমায় এমন অনেক নতুন জিনিস নিয়ে আসেন, যা আগে কেউ ভাবেনি। এর মধ্যে ওয়াকি-টকি, সহকারী পরিচালক কাঠামো, একনাগাড়ে শুটিং এবং সিঙ্ক সাউন্ডের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

এমনকি নিরাপত্তার বিষয়টিও প্রযোজনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। আমির বলেন, "আমার মনে আছে, আগে শুটিং সেটে তেমন নিরাপত্তা থাকতো না। কিন্তু 'লগান'-এর শুটিংয়ের সময় আমি রনিত রায়কে নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম। আমাদের ১৫০ জন নিরাপত্তা কর্মী ছিল।"

Related Topics

টপ নিউজ

ামির খান / লগান / বাজেট / চলচ্চিত্র / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • বাজেটে নির্ঝরের মতো স্বপ্ন দেখলেও পরে সারা বছর স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, গবেষণায় ইউজিসির বরাদ্দ ‘শূন্য’

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net