Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও

বিনোদন

ফিল্মফেয়ার ডট কম
07 September, 2025, 12:05 pm
Last modified: 07 September, 2025, 12:09 pm

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’

এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনটি ভ্যানিটি ভ্যান, যার প্রতিটিতে তিন খানের নাম লেখা। ভিডিও ধারণকারী ব্যক্তিকে শোনা যায় বলতে—‘... তিনজন একসঙ্গে। কোন সিনেমা ভাই?’
ফিল্মফেয়ার ডট কম
07 September, 2025, 12:05 pm
Last modified: 07 September, 2025, 12:09 pm
আমির খান, সালমান খান ও শাহরুখ খান। ছবি: ফিল্ম ফেয়ার

বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খান—তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহু দশক ধরে দর্শকদের উপহার দেওয়া ব্লকবাস্টার ছবির জন্য ভক্তদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। বহুদিন ধরেই ভক্তদের ইচ্ছা, একসঙ্গে একই ছবিতে এই তিন খানকে দেখা। মনে হচ্ছে, সেই ইচ্ছা এবার পূরণও হতে যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনটি ভ্যানিটি ভ্যান, যার প্রতিটিতে তিন খানের নাম লেখা। ভিডিও ধারণকারী ব্যক্তিকে শোনা যায় বলতে—'... তিনজন একসঙ্গে। কোন সিনেমা ভাই?'

অনেকে ধারণা করছেন, এই বহুল প্রতীক্ষিত আরিয়ান খানের আসন্ন সিরিজের তাদের দেখা যেতে পারে। এই সিরিজে থাকছে তারকাখচিত অভিনয়শিল্পীর দল—ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, রাঘব জুয়ালসহ আরও অনেকে। পাশাপাশি করণ জোহর, রণবীর সিং, আমির খান ও সালমান খানের ক্যামিও হিসেবে উপস্থিতি থাকারও গুঞ্জন শোনা যাচ্ছে।

We are not ready for what's coming. Salman's swag, SRK's aura and Aamir's perfection in one project ?#3KhansTogether pic.twitter.com/wvELVsu3Jb— Bollywood Era (@BollywoodArvind) September 6, 2025

সিরিজটিতে আরও রয়েছে এক ঝলমলে তারকাদের লাইন-আপ, যেমন—রণবীর কাপুর, রণবীর সিং, সাইফ আলি খান, আলিয়া ভাট, করণ জোহর, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, ইব্রাহিম আলি খান, সারা আলি খান, অনন্যা পান্ডে, এসএস রাজামৌলি, দিশা পাটানি, ক্রিতি সানোন, রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, বাদশাহ, ইয়ো ইয়ো হানি সিং, অরিজিৎ সিং, শানায়া কাপুর, চাঙ্কি পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, রাজকুমার রাও ও করিশ্মা কাপুর। এটি সিরিজটিকে অন্যতম বৃহৎ ও তারকাখচিত এনসেম্বলের মধ্যে পরিণত করছে।

আমির খান বহুবার জানিয়েছেন যে তিন খান একসঙ্গে কোনো প্রকল্পে কাজ করার ধারণা তাদের মনে ছিল, তবে তারা তিনজনই কেবল সঠিক স্ক্রিপ্টের অপেক্ষা করছেন।

যেখানে শাহরুখ খান ও সালমান খান করন অর্জুন-এ একসঙ্গে কাজ করেছেন এবং একে অপরের বিভিন্ন ছবিতে বিশেষ উপস্থিতি রেখেছেন—যেমন কুচ কুচ হোতা হ্যায়, হার দিল যো পেয়ার কারেগা, ওম শান্তি ওম, টিউবলাইট, জিরো, পাঠান ও টাইগার ৩—আমির খানকে কখনো একসাথে দুইজনের সঙ্গে একই পর্দায় দেখা যায়নি। তাই, যদি এই ভাইরাল ক্লিপ সত্যি হয়, তবে এটি হবে তিন খানের একসঙ্গে প্রথম সিনেমা!

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / সালমান খান / আমির খান / তিন খান / একই সিনেমায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net