Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

বিনোদন

খালিজ টাইমস
18 November, 2025, 10:15 am
Last modified: 18 November, 2025, 10:20 am

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

২০২৯ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
খালিজ টাইমস
18 November, 2025, 10:15 am
Last modified: 18 November, 2025, 10:20 am
ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন। সিনেমা, রিয়েল এস্টেট আর বৈশ্বিক খ্যাতির এক অনন্য মিশ্রণে বিশ্বের প্রথম অভিনেতা হিসেবে দুবাইয়ের একটি আকাশচুম্বী ভবনে নিজের নাম লেখালেন 'বলিউডের বাদশা'।

শুক্রবার মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শাহরুখ খান নিজে উপস্থিত ছিলেন এবং এটি সঞ্চালনা করেন তার দীর্ঘদিনের বন্ধু, পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

অনুষ্ঠানে 'শাহরুখজ বাই দানিউব' নামের এই চোখধাঁধানো প্রকল্পটি উন্মোচন করা হয়। দানিউব গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বলিউড সুপারস্টারের নামে ৫৫ তলা এই বাণিজ্যিক টাওয়ারটি দুবাইয়ের অভিজাত শেখ জায়েদ রোডে নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে রিয়েল এস্টেট জগতেও পা রাখলেন শাহরুখ।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এই সম্মান প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে শাহরুখ খান বলেন, 'দুবাইয়ের মতো একটি শহরের বুকে আমার নামে একটি স্থাপনা তৈরি হচ্ছে এবং আমি চিরকালের জন্য এই শহরের দৃশ্যপটের অংশ হতে যাচ্ছি, এটা একাধারে বিনয় এবং আবেগের বিষয়। দুবাই আমার কাছে সবসময়ই একটি বিশেষ জায়গা—এমন একটি শহর যা স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাবনাকে উদযাপন করে। 'শাহরুখজ বাই দানিউব' নামের এই বাণিজ্যিক টাওয়ারটি একটি প্রতীক, যা দেখায় বিশ্বাস এবং কঠোর পরিশ্রম মানুষকে কতদূর নিয়ে যেতে পারে।' 

এর সঙ্গে থাকা একটি ভিডিওতে শাহরুখ হিন্দিতে বলেন, 'আমরা স্বপ্নের পেছনে ছুটি না, আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করি। ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এটি তৈরি করতে হয়। এই ভবনটি সেই ঐতিহ্যেরই অংশ।' 

৬০ বছর বয়সী এই অভিনেতার নামে টাওয়ার বানানোই হবে না কেন! দুবাইকে সবসময় নিজের 'দ্বিতীয় বাড়ি' বলে এসেছেন এই 'পাঠান' তারকা। আমিরাতের প্রথম বলিউড তারকাদের মধ্যে একজন, যিনি সেখানে সম্পত্তি কিনেছিলেন। পাম জুমেইরাহতে তার একটি বিলাসবহুল ভিলা রয়েছে, যার নাম 'জান্নাত'।

১ মিলিয়ন বর্গফুটের এই টাওয়ারটির দাম শুরু হচ্ছে ১ দশমিক ৭ মিলিয়ন দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবক ও দ্রুত-বর্ধনশীল ব্যবসাগুলোর জন্য এটি একটি বৈশ্বিক ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছে দানিউব গ্রুপ। 

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ভবনের প্রবেশপথে শাহরুখের দুই হাত প্রসারিত করার আইকনিক ভঙ্গিমার একটি ভাস্কর্যও থাকবে, যাতে দর্শনার্থীরা ছবি তুলতে পারেন। ২০২৯ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / দুবাই / আকাশচুম্বী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net