Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক

মিডলইস্ট আই
13 March, 2026, 08:45 pm
Last modified: 13 March, 2026, 08:52 pm

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু

ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা

'কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সফলভাবে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মধ্য দুবাইয়ের একটি ভবনের বাইরের অংশে ছোট একটি ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'
মিডলইস্ট আই
13 March, 2026, 08:45 pm
Last modified: 13 March, 2026, 08:52 pm
১৩ মার্চ ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ডিআইএফসি-তে একটি ক্ষতিগ্রস্ত ভবন।ছবি:রয়টার্স

একটি ইরানি ড্রোন আকাশে প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আর্থিক অঞ্চলের ওই ভবন থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে, 'কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সফলভাবে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মধ্য দুবাইয়ের একটি ভবনের সম্মুখভাগে ছোট একটি দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর 'ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে' হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান। এর পরপরই ওই এলাকার বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে যেতে নিষেধ করে।

গত বুধবার ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড 'খাতাম আল-আম্বিয়া'র একজন মুখপাত্র বলেন, 'গত রাতে আমেরিকান ও জায়নবাদী সন্ত্রাসী সেনাবাহিনী তাদের সামরিক উদ্দেশ্য পূরণে ব্যর্থ হওয়ার পর দেশের একটি ব্যাংকে হামলা চালিয়েছে। এ অঞ্চলের লোকজনের উচিত ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা।'

Explosions rattled buildings in Dubai and a large cloud of smoke hung over a central area of the financial hub on Friday, AFP correspondents report.

Sirens could be heard coming from the direction of Sheikh Zayed Road, the United Arab Emirates city's main artery pic.twitter.com/M945PQl7un— AFP News Agency (@AFP) March 13, 2026

আধা-সরকারি মেহের বার্তা সংস্থার মতে, এর কয়েক ঘণ্টা আগে রাজধানী তেহরানে ইরানের অন্যতম বড় সরকারি ব্যাংক 'ব্যাংক সেপাহ'-এর সাথে যুক্ত একটি প্রশাসনিক ভবনে বিমান হামলা হয়। এতে ঠিক কতজন কর্মী নিহত হয়েছেন তা জানা যায়নি।

এএফপিকে এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, 'নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায়' মার্কিন আর্থিক পরিষেবা গ্রুপ 'সিটি' গত বুধবার তাদের দুবাই কর্মীদের অফিস খালি করার নির্দেশ দেয়। দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এবং উদ মেথা  এলাকার 'সিটি' অফিসগুলো থেকে কর্মীদের নিরাপদে সরে যেতে বলা হয়।

এএফপিকে অপর একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের অন্যতম বড় পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোর জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে তাদের অফিসগুলো বন্ধ করে দিয়েছে।

আরেক ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট তাদের কর্মীদের ডিআইএফসি অফিস খালি করতে বলেছে। ডিআইএফসিতে থাকা আরও দুটি কোম্পানির কর্মীরা এএফপিকে জানিয়েছেন, সতর্কতা হিসেবে তাদের অফিসও খালি করা হয়েছে। এদিকে কাতারে গ্রাহকদের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইচএসবিসি-এর সব শাখা বন্ধ থাকবে।

An Iranian strike on Dubai's International Financial Centre, UAE https://t.co/3nW23k9EyM pic.twitter.com/EMA6UeABk1— Basha باشا (@BashaReport) March 13, 2026

দুই সপ্তাহ আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো ইরানজুড়ে ব্যাপক বিমান হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করার পর, তেহরান এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় সব দেশে পাল্টা হামলা চালায়।

এতে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, দেশটিতে ১,৮০০-এরও বেশি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাম জুমেইরাহ এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল এবং বুর্জ আল আরব হোটেল রয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন আঘাত হেনেছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।

ইরান হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে। এটি জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যেখান দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-তৃতীয়াংশ পরিবহন করা হয়।

Related Topics

টপ নিউজ

দুবাই / অর্থনৈতিক কেন্দ্র / ইরান যুদ্ধ / হামলা / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net