Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2022, 03:25 pm
Last modified: 09 June, 2022, 03:42 pm

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

সিগারেট কিনতে ধূমপায়ীদের এখন আগের চেয়ে বেশি খরচ করতে হবে। দামি সিগারেটের দাম বাড়বে সবচেয়ে বেশি।
টিবিএস রিপোর্ট
09 June, 2022, 03:25 pm
Last modified: 09 June, 2022, 03:42 pm

তামাকজাত পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে সিগারেট কিনতে ধূমপায়ীদের এখন আগের চেয়ে বেশি খরচ করতে হবে।

চার ধরনের সিগারেটের মধ্যে অতি উচ্চস্তরের সবচেয়ে দামি সিগারেটের দাম বাড়বে সবচেয়ে বেশি। অতি উচ্চস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিম্নমানের ১০ শলাকা সিগারেটের দাম ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। তবে সম্পূরক শুল্ক ৫৭ শতাংশই থাকছে। 

মাঝারি মানের ১০ কাঠি সিগারেটের দাম ৬৩ টাকা থেকে ৬৫ টাকা করা হয়েছে। উঁচুমানের ১০ কাঠির দাম ১০২ টাকা থেকে ১১১ টাকা এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের ১০ কাঠি সিগারেটের দাম ১৪২ টাকা ধার্য করা হয়েছে। এই তিন ধরনের সিগারেটের সম্পূরক মূল্য ৬৫ শতাংশ অপরিবর্তিত থাকছে।

তবে বিড়ি ও জর্দার দাম পূর্ববর্তী বছরের মতোই অপরিবর্তিত থাকছে। বাজেট প্রস্তাবে মন্ত্রী বলেন, 'পূর্ববর্তী বছরের ন্যায় যন্ত্রের সাহায্য ব্যতীত হাতে তৈরি ফিল্টার বিযুক্ত বিডির পঁচিশ শলাকার দাম ১৮ টাকা, বারো শলাকার দাম ৯ টাকা ও আট শলাকার দাম ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। ফিল্টার সংযুক্ত বিড়ির বিশ শলাকার দাম ১৯ টাকা ও দশ শলাকার দাম ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।'

এছাড়া প্রস্তাবে আরও বলা হয়, 'পূর্ববর্তী বছরের ন্যায় প্রতি দশ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ এবং প্রতি দশ গ্রাম গুলের দাম ২০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।'

Related Topics

টপ নিউজ

বাজেট / সিগারেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net