Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার হচ্ছেন, মামলার সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2020, 02:40 pm
Last modified: 15 March, 2020, 06:25 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প
  • রাজশাহীতে বিএনপির বিদ্রোহীসহ তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে ২৯

কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার হচ্ছেন, মামলার সিদ্ধান্ত

গভীর রাতে বাসায় গিয়ে সাংবাদিককে আটক করে রাতেই আদালত বসিয়ে রাতেই জেলে পাঠানোর ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 March, 2020, 02:40 pm
Last modified: 15 March, 2020, 06:25 pm

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে। গভীর রাতে বাসায় গিয়ে সাংবাদিককে আটক করে রাতেই আদালত বসিয়ে রাতেই জেলে পাঠানোর ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে। তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ' গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে অভিযোগ আনা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, এ ঘটনায় শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক আরিফকে দায়মুক্ত করতে কাজ করা হচ্ছে। 

ফরহাদ হোসেন আরও বলেন, ভ্রাম্যমান আদালত অত্যন্ত উপযোগী হিসেবে কাজ করে। সবাইকে বলে দেওয়া হয়েছে, যাতে এ আদালত প্রয়োগে সতর্ক থাকা হয়।

এদিকে, রোববার সকালে রিগ্যানকে মাদকদ্রব্য মামলায় জামিন দিয়েছেন আদালত। পরে আদালত থেকেই ছাড়া পান তিনি। মুক্তির পর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাবলিক প্রসিকিউটর আডভোকেট আব্রাহাম লিঙ্কন জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাখাওয়াত হোসেন।

Related Topics

টপ নিউজ

কুড়িগ্রামের ডিসি / সুলতানা পারভীন / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প
  • রাজশাহীতে বিএনপির বিদ্রোহীসহ তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে ২৯

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net