Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
রাজশাহীতে বিএনপির বিদ্রোহীসহ তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে ২৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 08:45 pm
Last modified: 20 January, 2026, 08:47 pm

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 

রাজশাহীতে বিএনপির বিদ্রোহীসহ তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে ২৯

প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে তারা জানিয়েছেন, দলীয় হাই কমান্ডের নির্দেশনার প্রেক্ষিতে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 08:45 pm
Last modified: 20 January, 2026, 08:47 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসন থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে জেলার ছয়টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনী সেল সূত্রে জানা যায়, রাজশাহী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম। এছাড়া রাজশাহী-১ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক।

প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে তারা জানিয়েছেন, দলীয় হাই কমান্ডের নির্দেশনার প্রেক্ষিতে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই তিন প্রার্থীর মধ্যে একজন সশরীরে এবং বাকি দুইজন প্রতিনিধির মাধ্যমে তাদের আবেদন জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই প্রার্থীরা তাদের প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

উল্লেখ্য, আপিল শুনানি শেষে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৩২ জন। আজ তিনজনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ জন প্রার্থী।

তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং একই দিনে প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / নির্বাচন / মনোনয়ন / প্রত্যাহার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net