Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2026, 07:40 pm
Last modified: 26 May, 2026, 08:05 pm

Related News

  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

পুলিশ সূত্র বলছে, দ্রুত সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করতে না পারা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 May, 2026, 07:40 pm
Last modified: 26 May, 2026, 08:05 pm
আরমান আলী। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় গত শুক্রবার (২২ মে) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার পর এবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, দ্রুত সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করতে না পারা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে ওসিকে আজ মঙ্গলবার  প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আজ বিকেলে বলেন, 'আমরা এখনো লিখিত আদেশ পাইনি। তবে মৌখিকভাবে প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।'

তিনি আরও বলেন, সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে আমরা জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ত মনে করেছে ওসি আইনশৃঙ্খলা রক্ষায় যে ধরনের ভূমিকা রাখার কথা, সেটি পালনে ব্যর্থ হচ্ছেন। যে কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মাদক কারবারি মো. শামীম রেজার (৩৫) সাথে যোগাযোগ রক্ষার অভিযোগে সাভার মডেল থানা পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।  

এর আগে গত শুক্রবার (২২ মে) সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল কাইয়ুমসহ দেশ টিভির প্রাইভেটকার চালক জয়নাল।

খবর পেয়ে পুলিশ গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তুহিন জানান, শামীম রেজার মাদক ব্যবসা ও মাদকের বিস্তার নিয়ে রিপোর্ট করতে তথ্য সংগ্রহে অফিসের অ্যাসাইনমেন্টে সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ও তার টিমের সদস্যরা। তাদের সহযোগিতা করতে এসএ টিভির প্রতিনিধি সাদ্দামও যোগ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে কাজ শেষে ফেরার পথে তারা হামলার শিকার হন। 

এ ঘটনায় রাতেই শামীম রেজাকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ আরও অন্তত ৫০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।

এর আগে সম্প্রতি শামীম রেজার মাদক সিন্ডিকেট ও প্রভাব নিয়ে এসএ টিভিতে একাধিক রিপোর্টও প্রকাশ করেন সাদ্দাম। সে সময় তার প্রথম রিপোর্টটি প্রকাশের পর র‍্যাবের পক্ষ থেকে শামীমের আস্তানায় অভিযান চালানো হয়। সে সময় শামীমকে না পেলেও শামীমের আস্তানার আশপাশ থেকে ৩ জনকে বিভিন্ন মাদক ও বিদেশি পিস্তলসহ আটক করে র‍্যাব। 

Related Topics

টপ নিউজ

সাভার / সাংবাদিক / হামলা / পুলিশ / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net