Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
এলএনজি ট্যাংকারের জন্য হুড়োহুড়ি!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 June, 2022, 02:00 pm
Last modified: 04 June, 2022, 04:35 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ

এলএনজি ট্যাংকারের জন্য হুড়োহুড়ি!

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্তে তরল গ্যাসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে ইউরোপে। এর ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক এলএনজির বাজার।
টিবিএস ডেস্ক
04 June, 2022, 02:00 pm
Last modified: 04 June, 2022, 04:35 pm
ছবি: সংগৃহীত

রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে গ্যাস যোগানের বিকল্প খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে সে অঞ্চলের গ্যাস ব্যবসায়ীরা পরের গ্রীষ্ম আসার আগেই পর্যাপ্ত এলএনজি বা তরল গ্যাসের সরবরাহ উৎস খুঁজে পেতে পুরোদমে কাজ শুরু করেছেন ইতোমধ্যেই।

এলএনজি জাহাজের মালিক এবং মধ্যস্থতাকারীদের উদ্ধৃত করে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি তরল গ্যাসের সন্ধান করছে তাদের মধ্যে রয়েছে টোটালএনার্জিস, শেল এবং চীনের ইউনিপেক মতো কিছু প্রতিষ্ঠান।

তরল গ্যাসের চাহিদা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় এলএনজি ব্যবসায়ীদের চার্টার রেট বেড়ে বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্লার্কসন্স প্লাটউ সিকিউরিটিজের তথ্য অনুসারে, এলএনজির ব্যবসা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ১ লাখ ২০ হাজার ডলারে। 

অনেকেই কিনছে এলএনজি ক্যারিয়ার। আবুধাবির অ্যাডনক সম্প্রতি বিশ্বব্যাপী এলএনজি রপ্তানির লক্ষ্যে তিনটি নতুন এলএনজি ক্যারিয়ার কিনেছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ১ লাখ ৭৫ হাজার ঘনমিটার। অ্যাডনকের বর্তমান জাহাজগুলোর গড় ক্ষমতা ১ লাখ ৩৭ হাজার ঘনমিটারের তুলনায় নতুন এই জাহাজগুলোর ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে, রুশ জ্বলানির ওপর থেকে নির্ভরতা কমাতে গ্যাস আমদানির বিকল্প খুঁজতে প্রায় দিশাহারা ইউরোপীয় ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের চাহিদার চাপ সামলে দিতে হিমশিম খাচ্ছে এলএনজির প্রধান উৎসগুলো। রিস্ট্যাড এনার্জির দেওয়া তথ্য অনুযায়ী, যদি ইউরোপ সত্যিই চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ গ্যাস আমদানি কমানোর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়, তাহলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশ্বব্যাপী সরবরাহ চাহিদার তুলনায় অন্তত ২৬ মিলিয়ন মেট্রিক টন কম হবে।

"রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করে ইউরোপ বৈশ্বিক এলএনজি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ২০২১ সালের অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও অনিশ্চিত ভারসাম্য নিয়ে আরেকটি বছর শুরু হয়েছে," বলছে রিস্ট্যাড এনার্জি।

বিশেষোজ্ঞরা বলছেন, ইউরোপের রাশিয়ার বিকল্প খোঁজার উন্মাদনায় ইতোমধ্যে এলএনজি ক্যারিয়ারের যে সংকট দেখা দিয়েছে তা শীঘ্রই শেষ হবে বলে মনে হয় না। একটি নতুন এলএনজি ক্যারিয়ার তৈরি হতে সময় লাগে কয়েক বছর। সেইসঙ্গে, ইউরোপ যে হঠাৎ করেই কয়েক মাসের মধ্যে মার্কিন তরলীকৃত গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠবে, তা কেউই বুঝতে পারেনি। তাই বৈশ্বিক জ্বলানির চাহিদা ও যোগানের মধ্যে ইতোমধ্যে যে শূন্যতা দেখা দিয়েছে, তা নিকট ভবিষ্যতে আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


 

  • সূত্র: অয়েল প্রাইস ডট কম 
     

Related Topics

টপ নিউজ

এলএনজি / তরল গ্যাস / রাশিয়া / ইউরোপীয় ইউনিয়ন / ইউরোপ / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net