Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
রাহি-সাদমানের বাদ পড়া ও দলের অন্যদের নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

খেলা

টিবিএস রিপোর্ট
24 April, 2022, 06:05 pm
Last modified: 24 April, 2022, 06:13 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

রাহি-সাদমানের বাদ পড়া ও দলের অন্যদের নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

তাসকিন আহমেদ চোটের কারণে দলের বাইরে, শঙ্কা আছে শরিফুল ইসলামকে নিয়েও। পেস আক্রমণের এমন অবস্থায় আবু জায়েদ রাহির বাদ পড়া অবাক করার মতোই ঘটনা। 
টিবিএস রিপোর্ট
24 April, 2022, 06:05 pm
Last modified: 24 April, 2022, 06:13 pm
বাঁ থেকে তিন নির্বাচক হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি

আবু জায়েদ রাহিকে দেখিয়ে একটা সময়ে বলা হতো, টেস্টে পেস আক্রমণ সামলানোর অস্ত্র পেয়ে গেছে বাংলাদেশ। শুরুর কয়েক টেস্টে নিজেকে সেভাবেই প্রমাণ করেন ডানহাতি এই পেসার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রয়োজন কমেছে বাংলাদেশ দলের কাছে, সর্বশেষ দুই টেস্ট সিরিজে একটি ম্যাচও খেলা হয়নি রাহির। 

শেষ দুই সিরিজে খেলার সুযোগ না পেলেও দলে নেওয়া হয়েছে বাংলাদেশের এই পেসারকে। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেই জায়গা হয়নি রাহির। তাসকিন আহমেদ চোটের কারণে দলের বাইরে, শঙ্কা আছে শরিফুল ইসলামকে নিয়েও। পেস আক্রমণের এমন অবস্থায় তার বাদ পড়া অবাক করার মতোই ঘটনা। 

যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু খুব সহজেই রাহির বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে দিলেন। তার মতে, অতিরিক্ত সুইং পেতে সাধারণত রাহিকে দলে নেওয়া হয়। ঘরের মাঠে সেটা সম্ভব নয় বলে তাকে বিবেচনা করা হয়নি। রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রাহি ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম অনিক। রাহি ও সাদমানের বাদ পড়া ও অন্য ক্রিকেটারদের নিয়ে অনেক কথা বলেন প্রধান নির্বাচক। 

রাহিকে বাদ দিয়ে পেস আক্রমণে খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলামের সঙ্গে বিবেচনা করা হয়েছে অনভিষিক্ত রেজাউর রহমান রাজাকে। রাহির বাদ পড়া, রাজার সুযোগ পাওয়া নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'রাহির ব্যাপারটা হোম কন্ডিশনে খেলা, যেহেতু অতিরিক্ত সুইং যখন দরকার হয়, তখন ওকে নিয়ে চিন্তা ভাবনা করি।'

'রাজা এইচপি ট্রেনিংয়ে খুব ভালো করেছে। কিছু ম্যাচে দেখলাম বেশ ভালো গতিতে বল করছে। পেসের ভ্যারিয়েশনের জন্য এই জায়গাটায় একটু চেঞ্জ এনেছি। ইনজুরি নিয়ে চিন্তাও আছে। যেহেতু শরিফুল পুরোপুরি ফিট না, তবুও আশা করছি প্রথম টেস্ট থেকে ওকে আমরা পেয়ে যেতে পারি। আর খালেদ ও এবাদত আছে। যেহেতু দেশের মাটিতে খেলা, তিন পেসার তো আমাদের লাগবে। সেই চিন্তা করে রাজাকে বিকল্প হিসেবে নিয়েছি।' যোগ করেন প্রধান নির্বাচক।

রাহিকে নিয়ে মিনহাজুল আবেদীন আরও বলেন, 'বিবেচনায় কিছু কিছু স্টেপ আছে, খেলোয়াড়দের সমন্বয় তৈরি করতে হয়। থাকছে না এটা ঠিক না, সে তো গত সিরিজেও দলে ছিল। যেহেতু দেশের মাটিতে খেলা, একটু টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি, আমাদের অন্য একটা পরিকল্পনায় খেলা হয়, তাই ওকে বাদ রেখেছি। আর প্রস্তুতি ম্যাচের দলে আছে, অনেকদিন খেলার মধ্যে নেই। এখানে দেখা যাবে কেমন বল করে।'

ফর্মে না থাকায় টেস্টের নিয়মিত ওপেনার সাদমানকে বাদ দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ভালো করলে সুযোগ থাকবে তারও। মিনহাজুল আবেদীন বলেন, 'যেহেতু দেশের মাটিতে খেলা, সাদমানকে আমরা অনুশীলন ম্যাচে দলে রেখেছি। আরও কিছু খেলোয়াড় আছে ওই জায়গায়। তৈরি রাখা হচ্ছে সব খেলোয়াড়কে। এখন তো বায়ো বাবলের বাধা নেই, তাই যখন যাকে দরকার, দলে নেয়া যাবে।'

আরও অনেক ক্রিকেটার নিয়েই আলোচনা হয়েছে, যেখানে নাম ছিল টেস্ট খেলতে না চাওয়া মুস্তাফিজুর রহমানেরও। দ্বিতীয় টেস্টে রাহি-সাদমানদের বিবেচনা করার ইঙ্গিত দিয়ে প্রধান নির্বাচক বলেন, 'আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে, সবাইকে নিয়ে আলোচনা করি। মুস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে, তখন দেখব। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয়, তখন চিন্তা করব।' 

Related Topics

টপ নিউজ

আবু জায়েদ রাহি / সাদমান ইসলাম অনিক / মিনহাজুল আবেদীন নান্নু / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net