Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 02:55 pm
Last modified: 16 September, 2026, 03:00 pm

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • রিটেইল ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়ে 'ব্যাংক খাতের অ্যামাজন' হতে চায় ব্র্যাক ব্যাংক: চেয়ারম্যান
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

৫০০ ব্যাংকের তালিকায় টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 02:55 pm
Last modified: 16 September, 2026, 03:00 pm

বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো 'ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬' তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার সঙ্গে অংশীদারত্বে তৈরি তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে।

তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক। ৫০০ ব্যাংকের তালিকায় টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্যাংকটি।

মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও ফোর্বসের বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফোর্বস জানিয়েছে, তাদের আগের জাতীয় ও বৈশ্বিক ব্যাংক র‍্যাঙ্কিংগুলো মূলত জরিপের মাধ্যমে পাওয়া গ্রাহকদের মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি হলেও নতুন এই তালিকাটি করা হয়েছে ব্যাংকগুলোর বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটাল আইকিউয়ের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, নথিভিত্তিক গবেষণা এবং ব্যাংকগুলোর নিজস্ব জমা দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকগুলোকে বৈধভাবে আমানত গ্রহণকারী হতে হয়েছে, খুচরা বা করপোরেট গ্রাহকদের ঋণ দেওয়াকে মূল ব্যবসার অংশ হিসেবে রাখতে হয়েছে এবং জাতীয় হিসাবরক্ষণ মানদণ্ড অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়েছে। পাশাপাশি সর্বশেষ সম্পূর্ণ ও নিরীক্ষিত অর্থবছরের আর্থিক বিবরণী, অন্তত টানা তিন বছরের আর্থিক তথ্য এবং ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ থাকা বাধ্যতামূলক ছিল।

ব্যাংকগুলোকে চারটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে—লাভজনতা ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান ২০ শতাংশ, মূলধন ও তহবিলের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের গুণমান ও দক্ষতা ২৫ শতাংশ।

লাভজনতার ক্ষেত্রে গড় সম্পদের বিপরীতে আয়, আয় ও পরিচালন ব্যয়ের অনুপাত এবং নিট সুদ ব্যবধানের মতো সূচক বিবেচনা করা হয়েছে। প্রবৃদ্ধি ও আয়ের গুণমান নির্ধারণে তিন বছরের আয় বৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি গ্রাহকদের আমানত বৃদ্ধির সূচক বিবেচনা করা হয়েছে। মূলধন ও তহবিলের সক্ষমতার ক্ষেত্রে মূলধনের অনুপাত ও ঋণ-আমানত অনুপাতের মতো সূচক এবং সম্পদের গুণমান ও দক্ষতার ক্ষেত্রে ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা ও হিসাবের ভারসাম্যপত্রের স্থিতিস্থাপকতা মূল্যায়ন করা হয়েছে।

মূল্যায়নের আগে মোট সম্পদের পরিমাণ অনুযায়ী ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের ব্যাংক টিয়ার-১ বা বৈশ্বিক ব্যাংক; ১০০ থেকে ৫০০ বিলিয়ন ডলার টিয়ার-২ বা বড় ব্যাংক; ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার টিয়ার-৩ বা উচ্চ-মাঝারি আকারের ব্যাংক; ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার টিয়ার-৪ বা মাঝারি আকারের ব্যাংক; ১০ থেকে ২০ বিলিয়ন ডলার টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক এবং ৩ থেকে ১০ বিলিয়ন ডলার সম্পদের ব্যাংক টিয়ার-৬ বা ছোট ব্যাংক।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে বর্তমানে ৭ হাজার ৪৮৩ জন কর্মী রয়েছেন।

Related Topics

টপ নিউজ

ব্র্যাক ব্যাংক / ফোর্বসের তালিকা / ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬ / ৫০০ ব্যাংকের তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • রিটেইল ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়ে 'ব্যাংক খাতের অ্যামাজন' হতে চায় ব্র্যাক ব্যাংক: চেয়ারম্যান
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net