প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়ে ৬৯৫ কোটি ৬৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।
ব্যাংকটির প্রাইস সেনসিটিভ স্টেটমেন্ট বিবরণী অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৯০ পয়সা। গত বছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল ২ টাকা ২ পয়সা।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, মূলত সুদ ও বিনিয়োগ থেকে আয় বেড়ে যাওয়ার কারণেই নিট মুনাফায় এই উল্লম্ফন হয়েছে। এ ছাড়া ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী পারফরম্যান্সও গত বছরের তুলনায় এই প্রান্তিকে মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
