Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়

খেলা

টিবিএস রিপোর্ট
12 May, 2026, 06:10 pm
Last modified: 12 May, 2026, 06:14 pm

Related News

  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর
  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • পাকিস্তান কীভাবে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় 'মিডল পাওয়ার' হয়ে উঠল

পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়

এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৫টি টেস্ট খেলেও মাত্র দুইবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ, আর সেই দুই জয়ই এসেছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। এবার নিজেদের মাঠেও পাকিস্তানকে হারিয়ে টানা তিন টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়ল টাইগাররা।
টিবিএস রিপোর্ট
12 May, 2026, 06:10 pm
Last modified: 12 May, 2026, 06:14 pm
ছবি: বিসিবি

মিরপুর টেস্টে দাপুটে জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারাল টাইগাররা। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ফলে বাংলাদেশ জিতে নেয় ১০৪ রানের বড় ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৫টি টেস্ট খেলেও মাত্র দুইবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ, আর সেই দুই জয়ই এসেছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। এবার নিজেদের মাঠেও পাকিস্তানকে হারিয়ে টানা তিন টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়ল টাইগাররা।

২৬৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে (২) কট-বিহাইন্ডে ফেরান তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন আজান (১৫)।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মাত্র ২ রান করে নাহিদ রানার গতির কাছে হার মানেন তিনি। অন্য প্রান্তে আব্দুল্লাহ ফজল লড়াই চালিয়ে গিয়ে তুলে নেন ফিফটি। ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬ রান নিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান।

তবে বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ৬৬ রান করে বিদায় নেন ফজল। এরপর দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন সালমান আলী (২৬)।

শেষ সেশনে আগুন ঝরান নাহিদ রানা। তার গতির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। সৌদ শাকিল (১৫) উইকেটের পেছনে ক্যাচ দিলে পাকিস্তানের আশা আরও ফিকে হয়ে যায়।

এরপর ১৪৭ কিলোমিটার গতির দুর্দান্ত ইন-সুইঙ্গারে মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন নাহিদ। হাসান আলী ও নোমান আলীকেও দ্রুত ফিরিয়ে দিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তরুণ পেসার।

শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন নাহিদ। ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন নাহিদ। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট, আর মিরাজ পান একটি।

এর আগে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনে অধিনায়ক শান্ত ৮৭ রান করে আউট হন। মুশফিকুর রহিম করেন ২২ রান। এছাড়া মুমিনুল হক ৫৬, মিরাজ ২৪ ও লিটন দাস ১১ রান করেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান, জবাবে পাকিস্তান তোলে ৩৮৬। ২৭ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

Related Topics

টপ নিউজ

টাইগার / পাকিস্তান / টেস্ট সিরিজ / টেস্ট সিরিজ জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর
  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • পাকিস্তান কীভাবে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় 'মিডল পাওয়ার' হয়ে উঠল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net