Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সাংবাদিক ও মিত্রদের ‘হুমকি পাওয়া চিঠি’ দেখাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
30 March, 2022, 07:50 pm
Last modified: 30 March, 2022, 08:06 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

সাংবাদিক ও মিত্রদের ‘হুমকি পাওয়া চিঠি’ দেখাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে ইমরান অনাস্থা প্রস্তাব ও বিশেষ করে কথিত চিঠির অস্তিত্ব নিয়ে কথা বলেন। তার দাবি, তিনি ক্ষমতায় থাকলে থাকলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ওই চিঠিতে।
টিবিএস রিপোর্ট
30 March, 2022, 07:50 pm
Last modified: 30 March, 2022, 08:06 pm
ছবি: পিআইডি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন, গত ২৭ মার্চ ইসলামাবাদে জনসভায় যে 'হুমকি দেওয়া চিঠি'র কথা বলেছিলেন, সেটি তিনি সিনিয়র সাংবাদিক ও সরকারের মিত্রদের দেখাবেন।  

ইসলামাবাদে ই-পাসপোর্ট সুবিধা চালুর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ডন।

অনুষ্ঠানে ইমরান অনাস্থা প্রস্তাব ও বিশেষ করে কথিত চিঠির অস্তিত্ব নিয়ে কথা বলেন। তার দাবি, তিনি ক্ষমতায় থাকলে থাকলে 'ভয়াবহ পরিণতি' হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ওই চিঠিতে।

তবে বিরোধীরা ইমরানের দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া সংশ্লিষ্ট মহল ইমরানকে ক্ষমতা থেকে সরানোর জন্য বাইরের কোনো চক্রান্তের প্রমাণ পায়নি।

ইমরান বলেন, সংসদীয় গণতন্ত্রে অনাস্থা প্রস্তাব ছিল একটি 'গণতান্ত্রিক' অধিকার, কিন্তু তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পদক্ষেপটি 'বিদেশি শক্তির অর্থায়নে' করা হচ্ছে।

ইমরান আরও বলেন, পাকিস্তানের জনগণের জন্য কাজ করেছে, এমন নেতৃত্ব মেনে নিতে পারছে না বিদেশি শক্তিরা। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের সমালোচনা করে তিনি বলেন যে পাকিস্তান বিদেশি শক্তির জন্য 'নিজের স্বার্থ বিসর্জন দিয়েছে', কিন্তু বিদেশি শক্তিরা কখনোই পাকিস্তানের ত্যাগের 'মূল্যায়ন' করেনি।

কথিত চিঠির প্রসঙ্গ তুলে ইমরান বলেন, চিঠিটির অস্তিত্ব যে আসলেই আছে, তার প্রমাণ হিসেবেই তিনি তা সিনিয়র সাংবাদিক ও মিত্র দলগুলোকে দেখাবেন।

তিনি আরও বলেন, 'মানুষ মনে করে এটা নাটক। এটা কোনো নাটক নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে চেয়েছিলাম, তাই কে আমাদের হুমকি দিয়েছে তা প্রকাশ করতে পারি না। মানুষ যেহেতু সন্দেহ প্রকাশ করছে যে ইমরান খান তার গদি বাঁচাতে চাইছে, তাই আমি ওটা শীর্ষস্থানীয় সাংবাদিকদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।'

ইমরান বলেন, সাধারণ মানুষ অনিচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে।

'আমি মিত্র দলগুলোর একজন প্রতিনিধিকেও আমন্ত্রণ জানাব এবং তাদেরকে (চিঠি) দেখাব। তাদের বলব, এই চিঠিটি বাস্তব। আমি যা বলেছি, তারচেয়েও বড় ষড়যন্ত্র এটি। চিঠিতেই তা পরিষ্কার,' বলেন তিনি।

প্রসঙ্গত, চিঠিটি আজ দেখানোর কথা থাকলেও পরে ইমরানের ভাষণ বাতিল হওয়ায় তা আজ দেখানো হয়নি।

চিঠি-বিতর্ক

রোববার এক জনসভায় ইমরান খান তার বক্তৃতায় দাবি করেছিলেন যে তার সরকারের বিরুদ্ধে 'বিদেশি অর্থায়নে চক্রান্ত' করা হচ্ছে। এরপরই বিতর্কের সৃষ্টি হয়। 

ওই জনসভায় তিনি একটি চিঠি দেখিয়েছিলেন তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে। যদিও চিঠিটির বিষয়বস্তু তিনি প্রকাশ করেননি। ইমরান জোর দিয়ে বলেছিলেন, তিনি একটি 'স্বাধীন' পররাষ্ট্রনীতি অনুসরণ করার কারণে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে।

এরপর থেকেই চিঠিটি কোনো দেশের লেখা নাকি পাকিস্তানের বিদেশি কূটনৈতিক মিশনের অভ্যন্তরীণ মূল্যায়ন ছিল—এমন নানা প্রশ্ন উঠে আসে।

এক্সপ্রেস ট্রিবিউন সমস্ত প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করে এফও মুখপাত্রের কাছে একটি প্রশ্নপত্র পাঠালেও কোনো মন্তব্য করেননি।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দাবি, 'হুমকি দেওয়া চিঠিটি' সামরিক নেতৃবৃন্দকেও দেখানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট মহল জানায় যে তারা এ ধরনের কোনো চক্রান্তের ব্যাপারে কিছু জানে না এবং এমন কোনো তথ্য-প্রমাণও পায়নি।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / অনাস্থা প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net