Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2026, 07:40 pm
Last modified: 21 August, 2026, 08:47 pm

Related News

  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • নরসিংদী-২ আসনে বিএনপির আবদুল মঈন খানের জয়
  • পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু
  • ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন ফক্স নিউজের হেগসেথ, বিশেষ দায়িত্বে ইলন মাস্ক
  • ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বেনি গানৎস-এর পদত্যাগ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
টিবিএস রিপোর্ট
21 August, 2026, 07:40 pm
Last modified: 21 August, 2026, 08:47 pm
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই পরিবর্তন কার্যকর হয়।

আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রথমে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান তিনি।

এই রদবদলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আসার পাশাপাশি কয়েকজনের পদোন্নতি ও দপ্তর পরিবর্তন হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার তথ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিজেপি চেয়ারম্যান ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ২০০৬ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে যুক্ত আছেন। একইসঙ্গে তিনি দেশের বৈদেশিক সম্পর্ক ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এই রদবদলে পদোন্নতি পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নতুন বিন্যাসে তাকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন করে মোট ৫ জন যুক্ত হলেন।
 
Related Topics

টপ নিউজ

আব্দুল মঈন খান / আন্দালিভ রহমান পার্থ / মন্ত্রীসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • নরসিংদী-২ আসনে বিএনপির আবদুল মঈন খানের জয়
  • পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু
  • ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন ফক্স নিউজের হেগসেথ, বিশেষ দায়িত্বে ইলন মাস্ক
  • ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বেনি গানৎস-এর পদত্যাগ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net