Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই

আন্তর্জাতিক

আল আরাবিয়া ইংলিশ
18 August, 2026, 04:40 pm
Last modified: 18 August, 2026, 04:44 pm

Related News

  • এখনো পলাতক ৬৯০ বন্দি, কারা কর্তৃপক্ষের কাছে তথ্য নেই ১৬৬ জনের: আইজি প্রিজন্স
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ধারণক্ষমতার তিনগুণ বন্দি, চট্টগ্রামে নতুন তিন কারাগারের প্রস্তাব
  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই

পিটিআই মুখপাত্র বলেন, ‘এটি অত্যন্ত স্বস্তিদায়ক একটি নির্দেশনা যা আরও আগে আসলে ভালো হতো, তাহলে তার চোখ এবং সার্বিক স্বাস্থ্যের এত অবনতি ঘটত না।’
আল আরাবিয়া ইংলিশ
18 August, 2026, 04:40 pm
Last modified: 18 August, 2026, 04:44 pm
ফাইল ছবি: এপি

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া এ নির্দেশের মাধ্যমে তার পরিবার ও দলের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। কারণ, তারা তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন।

২০২২ সালে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। তবে এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

গত বছর ইমরান খানের ছেলেরা তার খারাপ হতে থাকা স্বাস্থ্য নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন। তার আইনজীবীদের মতে, কারাগারে থাকাকালে তিনি ডান চোখের দৃষ্টিশক্তি অনেকাংশে হারিয়েছেন।

পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, 'এটি অত্যন্ত স্বস্তিদায়ক একটি নির্দেশনা যা আরও আগে আসলে ভালো হতো, তাহলে তার চোখ এবং সার্বিক স্বাস্থ্যের এত অবনতি ঘটত না।'

তিনি আরও বলেন, 'চিকিৎসকরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা উচিত।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পাঞ্জুথা জানান, আদালতের পক্ষ থেকে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে 'শিফা ইন্টারন্যাশনাল হসপিটাল'-এ স্থানান্তর এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খান রাষ্ট্রীয় উপহার এবং অবৈধ বিয়েসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। কিছু সাজা স্থগিত বা বাতিল করা হলেও আপিল এখনো বিচারাধীন রয়েছে। তবে তিনি সব ধরনের অপরাধের কথা অস্বীকার করেছেন।

কারাগারের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বজুড়ে একাধিক কিংবদন্তি ক্রিকেটার তার উন্নত চিকিৎসার দাবি জানান।

পিটিআই ২০১৮ সালে ক্ষমতায় আসে এবং দেশটির প্রধান প্রধান প্রদেশগুলোতে তাদের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে তাদের নির্বাচনি প্রতীক কেড়ে নেওয়া হয়। ফলে দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হন।
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / পিটিআই / কারাগার / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • এখনো পলাতক ৬৯০ বন্দি, কারা কর্তৃপক্ষের কাছে তথ্য নেই ১৬৬ জনের: আইজি প্রিজন্স
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ধারণক্ষমতার তিনগুণ বন্দি, চট্টগ্রামে নতুন তিন কারাগারের প্রস্তাব
  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net