Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ইমরান খান: পাকিস্তানী ক্যাপ্টেনের আখেরি বাজি 

আন্তর্জাতিক

দ্য ডন, সম্পাদকীয়
28 March, 2022, 05:40 pm
Last modified: 28 March, 2022, 07:47 pm

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

ইমরান খান: পাকিস্তানী ক্যাপ্টেনের আখেরি বাজি 

ইমরান স্পষ্ট করেই বলেছেন, সামরিক স্বৈরশাসক জিয়াউল হকের অভ্যুত্থানে উৎখাতের আগে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যে পরিস্থিতিতে পড়েছিলেন; তিনিও একই রকম প্রতিকূলতার মুখে পড়েছেন।   
দ্য ডন, সম্পাদকীয়
28 March, 2022, 05:40 pm
Last modified: 28 March, 2022, 07:47 pm
পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: জিও টিভি

গত ৮ মার্চ থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়া রাজনৈতিক ধোঁয়াশা যেন অনেকটাই কাটতে শুরু করেছে। আজ সোমবার (২৮ মার্চ) পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটের সম্মুখীন হবেন, তবে গতকাল তিনি এ মাসে প্রথমবারের মতো বিশাল জনসমাবেশে এনিয়ে মুখ খুলেছেন। আগামী দিনগুলোতে, এই ভাগ্য নির্ধারণী ভোটের ফয়সালায় তার পরিণতি যাই হোক, ইমরান একজন আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের মতো তা বরণ করবেন- এমন ইঙ্গিতই ছিল ওই সুদীর্ঘ বক্তৃতায়। অনাস্থা ভোটের পরিপ্রেক্ষিতে তার আগামীর রাজনৈতিক কৌশল সম্পর্কেও বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে। 

ইমরান খুব বেশি নতুন কথা বলেননি, যা বলেছেন- তার সাথে সমবেত বিপুল সমর্থকরা আগে থেকেই অনেকটা অবহিত। তবুও রাজধানীর প্রচণ্ড ট্রাফিক জ্যামের ভিড় ঠেলে তারা সমবেত হন ইমরানের বক্তব্য শুনতেই। সত্যিকার অর্থেই, অপেক্ষমান জনতার ধৈর্য্যের পরীক্ষা নেন ইমরান, যারা তার প্রতিশ্রুত রাজনৈতিক ট্রাম্প কার্ডটি কী- সকলেই শুনতে অধীর ছিলেন। কিন্তু, সরাসরি সে আলাপে না গিয়ে আগে দলের ভবিষ্যৎ রাজনৈতিক আখ্যানকে পুনঃব্যক্ত করেন, যার ভিত্তি হবে তার সরকারের অর্জন বলে স্বীকৃত বিষয়াদি যেমন কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলা, এহসাস কর্মসূচি (দরিদ্রদের সহায়তা), জ্বালানিতে ভর্তুকি ইত্যাদি ইত্যাদি। প্রায় এক ঘণ্টার বেশি সময় এসব সাফল্য গাঁথার বর্ণনা দিয়ে তিনি নিজ ভাষণের সবচেয়ে চমকপ্রদ অংশ শুরু করেন।

এসময় জনতার উদ্দেশ্যে একটি ভাঁজ করা নথি দেখিয়ে, একে তার সরকারের বিরুদ্ধে একটি চলমান আন্তর্জাতিক চক্রান্তের 'লিখিত প্রমাণ' বলে দাবি করেন পাকিস্তানী প্রধানমন্ত্রী। তবে এনিয়ে আবেগের স্রোতে ভেসে এখনই সে বিষয়ে বাড়তি কোনো কথা বলতে চান না বলে উল্লেখ করেন ইমরান। দাবি করেন, এমনটা করলে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ক্ষতিগ্রস্ত হবে। তবে ইমরান স্পষ্ট করেই বলেছেন, সামরিক স্বৈরশাসক জিয়াউল হকের অভ্যুত্থানে উৎখাতের আগে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যে পরিস্থিতিতে পড়েছিলেন; তিনিও একই রকম প্রতিকূলতার মুখে পড়েছেন।   

একথার মাধ্যমে ইমরান পরোক্ষভাবে বলে দিলেন, স্বাধীন ও বিদেশি শক্তির প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি আঁকড়ে ধরে থাকতে গিয়ে ভুট্টো যেভাবে আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন, যাতে তার দেশের নিরাপত্তা বাহিনীই প্রধান ভূমিকা পালন করেছিল, এরপর তাকে হত্যা করা হয়েছিল- ইমরানের ভাগ্যেও সেই অন্ত তারা লিখে দিতে চাইছে।

পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতায়, ভূরাজনীতির প্রেক্ষাপটে ইমরানের কথাগুলো যথার্থই হতে পারে। কারণ, বরাবরই বিদেশি শক্তিগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। সরকার ভাঙ্গাগড়ার খেলায় সামরিক বাহিনীকে সামনে রেখে হাসিল করেছে নিজেদের স্বার্থ। বর্তমান সরকারও সেই বাস্তবতার মুখোমুখি হয়েছে। কিন্তু, প্রধানমন্ত্রী ইমরান যদি তার হাতে থাকা প্রমাণ জনসম্মুখে প্রকাশ না করেন তাহলে পাকিস্তানের জনতা এবারও প্রকৃত সত্য থেকে অন্ধকারে রয়ে যাবে। 

আপামর পাকিস্তানীরা আরো জানতে চায়, ইউরোপে যখন যুদ্ধ চলছে, বিশ্ব অর্থনীতি যখন রেকর্ড মূল্যস্ফীতির প্রবল চাপের মুখোমুখি- তখন ইমরান বিশ্বশক্তিগুলোকে কী কারণে এতোটা সংক্ষুদ্ধ করেছেন যে, তারা এখন তাকে ক্ষমতা থেকেই অপসারণ করতে চাইছে। 

তবে সব মিলিয়ে ইমরানের ভাষণ ছিল ভবিষ্যতে দৃষ্টিনিবদ্ধ এক নেতার—যিনি তার সময় ফুরিয়ে এসেছে এনিয়ে নিশ্চিত জানেন, কিন্তু বিনা লড়াইয়ে নয় বরং তিনি রাজনৈতিক শহীদের মর্যাদা চান। তাই ইমরানের অধিকাংশ বক্তব্য জুড়ে যা বলেছেন, তা সমর্থক শ্রেণিকে উজ্জীবিত রাখতেই বলেছেন। ক্ষমতায় না থাকলে এই ভাষণই হবে তার শক্তিশালী বিরোধীদলীয় নেতা হয়ে ওঠার ভিত্তি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইমরান এক বিপজ্জনক খেলায় (সর্বময় ক্ষমতার সামরিক বাহিনীর বিরুদ্ধে) নামার প্রস্তুতি নিচ্ছেন।       

Related Topics

টপ নিউজ

অনাস্থা ভোট / ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net