Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বায়ুদূষণের শীর্ষে দেশ, বাড়ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ  

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
24 March, 2022, 10:50 am
Last modified: 24 March, 2022, 03:28 pm

Related News

  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দেশজুড়ে শীতজনিত রোগ বাড়ছে, শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

বায়ুদূষণের শীর্ষে দেশ, বাড়ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ  

চলতি মাসের ২২ দিনে দেশের সরকারি হাসপাতালগুলোতে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছে ৫০৬৪ জন ও মারা গেছেন ৪ জন।
তাওছিয়া তাজমিম
24 March, 2022, 10:50 am
Last modified: 24 March, 2022, 03:28 pm
ফাইল ছবি

দেশে বায়ুদূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুসহ সব বয়সী মানুষের অ্যাজমা, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরণের শ্বাসতন্ত্রের রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ২২ দিনে দেশের সরকারি হাসপাতালগুলোতে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছে ৫০৬৪ জন ও মারা গেছেন ৪ জন। বায়ুদূষণের জন্য শ্বাসতন্ত্রের রোগ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

গত রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলামের (৪০)। পরদিন ডাক্তারের কাছে যাওয়ার পর তার অ্যাজমা শনাক্ত হয়। এখন নিয়মিত দুই বেলা ওষুধ ও ইনহেলার নিতে হচ্ছে তাকে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে রফিকুল ইসলাম বলেন, আগে থেকে আমার অ্যাজমার কিছু লক্ষণ ছিল কিন্তু এতো বেশি শ্বাসকষ্ট হয়নি। এখন ঢাকা শহরের প্রায় সব রাস্তার কাজ চলছে, প্রচুর ধুলা। দুটা মাস্ক পরেও ধুলা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। সে কারণে শ্বাসকষ্ট বাড়ছে। 

সুইজারল্যান্ডের বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থা আইকিউএয়ারের সমীক্ষায় উঠে এসেছে, বাংলাদেশের বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,বাতাসের মধ্যে উপস্থিত পার্টিকল বা সূক্ষ্ম কণা পিএম-২.৫ এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম-২.৫ এর গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।

চিকিৎসকেরা বলেন, পিএম-২.৫ অতিসূক্ষ্ম হওয়ায় সহজেই মানুষের শ্বাসতন্ত্রে ঢুকে পড়ছে, পরবর্তী সময়ে যা পুরো শরীরকে আক্রান্ত করছে। এ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। স্বল্পমেয়াদে এ বস্তুকণা মাথাব্যথা, শ্বাসতন্ত্রের রোগসহ নানা ব্যাধি সৃষ্টি করছে। দীর্ঘমেয়াদে ফুসফুস ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগ বাড়ছে।

বায়ুদূষণজনিত রোগে দেশে কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে, তার নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে ডাক্তারেরা বলছেন, বায়ুদূষণজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। 

ঢাকা শিশু হাসপাতালের অ্যাজমা সেন্টারের সমন্বয়ক ডা. কামরুজ্জামান কামরুল বলেন, শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে ধুলাবালির সরাসরি সম্পর্ক আছে। ধুলাবালির কারণে অ্যাজমা রোগীদের কষ্ট বেড়ে যায়। শিশুদের ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, যক্ষা এসব রোগ ধুলাবালির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই বায়ু দূষণ কমানোর বিকল্প নেই।   

ডা. কামরুজ্জামান কামরুল বলেন, কোভিডের সংক্রমণ কমায় এখন আবার আমাদের অ্যাজমা সেন্টারে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডাস্ট অ্যালার্জি ও অ্যাজমা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখন দিনে ২৫০-৩০০ রোগী আসছে, কোভিডের আগে এ সংখ্যা ২০০ এর কম ছিল।

ডাক্তাররা বলছেন, বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির সাথে হাসপাতালে রোগীর সংখ্যা, প্রতিবন্ধকতা এবং শ্বাসকষ্টজনিত রোগ, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার এবং ডায়াবেটিস নিউমোনিয়ার মতো রোগে আক্রান্তের এবং মৃত্যুর হার অনেকাংশে বেড়েছে।

২০২১ সালে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আউটডোর ও ইমার্জেন্সি মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগীর চিকিৎসা দিয়েছে। সাত বছর আগে ২০১৬ সালে হাসপাতালটির আউটডোর ও ইমার্জেন্সি মিলিয়ে সেবা নেয় ৮৫ হাজার রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের ডাটা অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ- এই পাঁচ মাসে দেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০,৪১৬ জন ও মারা গেছে ২ জন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ২২ মার্চ পর্যন্ত শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছে ৫২,৪৭৮ জন ও মারা গেছে ৬১ জন। 

চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ হিরন বলেছেন, বাংলাদেশে প্রায় এক-তৃতীয়াংশ রোগী ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত, এর মধ্যে শুধু অ্যাজমাতে আক্রান্ত ৭০ লাখ মানুষ। বায়ু দূষণের কারণে প্রথমে আক্রান্ত হয় ফুসফুস ও শ্বাসনালী। অব্যাহত বায়ু দূষণে অ্যাজমা, অ্যালার্জি, নিউমোনিয়া, সিওপিডি ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন ধরণের রোগ বাড়ছে। পরিবেশ দূষণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক নতুন চ্যালেঞ্জ।

Related Topics

টপ নিউজ

শ্বাসকষ্ট / শ্বাসতন্ত্র / শ্বাসতন্ত্রের রোগ / বায়ুদূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দেশজুড়ে শীতজনিত রোগ বাড়ছে, শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net