Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

আন্তর্জাতিক

রয়টার্স
28 February, 2026, 12:35 pm
Last modified: 28 February, 2026, 12:38 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ

২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

চীন তার বায়ুমানের পূর্বাভাস এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থা আরও উন্নত করবে। পাশাপাশি বাতাসে থাকা ক্ষতিকারক কণা ও ওজোন দূষণ মোকাবিলায় সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করবে।
রয়টার্স
28 February, 2026, 12:35 pm
Last modified: 28 February, 2026, 12:38 pm
প্রতীকী ছবি: রয়টার্স

চলতি বছরের শেষ নাগাদ তীব্র বায়ুদূষণ কার্যকরভাবে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। দূষণ নিয়ন্ত্রণ ও নিঃসরণ কমানোর লক্ষ্যে দেশটির পরিবেশ কর্মকর্তারা 'নীল আকাশের জন্য লড়াই' আরও জোরদার করেছেন।

চীনের বায়ুমণ্ডলীয় পরিবেশ দপ্তরের পরিচালক লি তিয়ানওয়েই জানিয়েছেন, চীন তার বায়ুমানের পূর্বাভাস এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থা আরও উন্নত করবে। পাশাপাশি বাতাসে থাকা ক্ষতিকারক কণা (পিএম২.৫) ও ওজোন দূষণ মোকাবিলায় সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করা হবে।

গত সোমবার দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী লি বলেন, 'নীল আকাশের জন্য আমাদের লড়াইয়ের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কিছুটা উন্নতি সত্ত্বেও বায়ুদূষণ চীনের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য এখনও বড় একটি সমস্যা। সংস্থাটির তথ্যমতে, চীনে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যান। এর মধ্যে ১০ লাখ মানুষ বাইরের বায়ুদূষণের প্রভাবে এবং বাকি ১০ লাখ মানুষ ঘরের ভেতরে রান্নার কাজে ব্যবহৃত দূষণকারী জ্বালানি ও প্রযুক্তির কারণে প্রাণ হারান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে ৫০ মাইক্রোগ্রামের বেশি পিএম২.৫ কণা থাকলে তাকে 'মারাত্মক' বায়ুদূষণ ধরা হয়।

লি তিয়ানওয়েই জানান, ২০২৪ সালে চীনের বায়ুমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শহরগুলোতে পিএম২.৫ কণার গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৯.৩ মাইক্রোগ্রাম, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। এছাড়া, বছরে ভালো বায়ুমানের দিনগুলোর হার ছিল ৮৭.২ শতাংশ।

লি আরও জানান, চীনকে এখন বৈশ্বিক মানের সঙ্গে সংগতিপূর্ণ নতুন নিঃসরণ নীতি চালু করতে হবে। বিমানবন্দর, বন্দর এবং লজিস্টিক পার্কগুলোতে নতুন শক্তির যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হবে। এছাড়া সড়কপথের ওপর চাপ কমিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে দীর্ঘপথের জন্য রেলপথ ও জলপথকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দিয়ে সবুজ জীবনধারা প্রচারের ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, প্রকৃতি সংরক্ষণ একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের অপরিহার্য অংশ।

Related Topics

টপ নিউজ

চীন / বায়ুদূষণ / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net