Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 04:00 pm
Last modified: 07 May, 2026, 06:01 pm

Related News

  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

বৈঠকে ড. খলিলুর রহমান ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে’ চীনের অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন। এ সময় উভয় পক্ষ উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা আরও জোরদারে একমত হয়।
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 04:00 pm
Last modified: 07 May, 2026, 06:01 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার (৬ মে) চীনের বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। বেইজিং থেকে প্রকাশিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার প্রথম চীন সফর যান।

বৈঠকে ড. খলিলুর রহমান 'তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে' চীনের অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন। এ সময় উভয় পক্ষ উচ্চমানের 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতা আরও জোরদারে একমত হয়।

চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনার জন্য দেশটিকে অভিনন্দন জানায় বাংলাদেশ। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

সফরে পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি অনুসরণ এবং উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ আবারও 'এক চীন' নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায়। বাংলাদেশ স্পষ্টভাবে উল্লেখ করে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই পুরো চীনের একমাত্র বৈধ সরকার।

বাংলাদেশ চীনের জাতীয় পুনঃএকত্রীকরণ প্রক্রিয়ার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। অন্যদিকে চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয়।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত 'মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি কমিউনিটি' গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের বিভিন্ন বৈশ্বিক উদ্যোগেরও প্রশংসা করেছে ঢাকা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সি চিন পিংয়ের চার দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে উভয় দেশ অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপের মাধ্যমে এ সমস্যার পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে চীন সমর্থন অব্যাহত রাখবে বলে জানায়। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাধ্যমতো সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেয় বেইজিং।

বৈঠকের শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাকে ও তার প্রতিনিধিদলকে আন্তরিক আতিথেয়তা দেওয়ার জন্য ওয়াং ই এবং চীন সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে তিন দিনের সফরে চীনে অবস্থান করছেন।

Related Topics

টপ নিউজ

তিস্তা পুনরুদ্ধার প্রকল্প / চীন / বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী / ড. খলিলুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net