Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে

ফিচার

মাসুম বিল্লাহ
16 February, 2026, 07:50 pm
Last modified: 16 February, 2026, 07:54 pm

Related News

  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • রাজধানীর জন্য বৈদ্যুতিক বাস: দুই বছরে ব্যয় হবে ২,৫০০ কোটি টাকা
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • ঢাকার বাতাস আজ শিকাগো-বার্সেলোনার চেয়েও ভালো

ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে

কামরুজ্জমান বলেন, "থার্টি ফাস্ট নাইট উদযাপনের সময় ঢাকার বায়ু দূষণ ৩০ ভাগ বৃদ্ধি পায়। বিষয়টি জরুরিভাবে সমাধান করতে হবে।"
মাসুম বিল্লাহ
16 February, 2026, 07:50 pm
Last modified: 16 February, 2026, 07:54 pm
ছবি: মেহেদি হাসান

ডিসেম্বরের অস্বাস্থ্যকর এক দিন। যেদিন এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার মান ৪৫৭ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। যা বহু মারাত্মক রোগের কারণ। এরই মাঝে বৃদ্ধ রিকশাচালক আব্বাস আলী হাঁপাচ্ছেন। তিনি মালিবাগের ধুলোমাখা রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন।

রাস্তাটি একের পর এক গর্ত ও নানা প্রতিবন্ধকতায় পূর্ণ। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ মাঝপথে বন্ধ হওয়ায় কয়েক মাস ধরে এলাকাটি এমন অনিশ্চিত অবস্থায় রয়েছে। এ যেন শ্বাসকষ্টের জন্য দায়ী ধুলোমাখা বাতাসের এক খোলা চেম্বার।

আব্বাস আলী বলেন, "এই মাসে আমাকে সর্দি-কাশির জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তবে কাশি এখনও যাচ্ছে না।"

কুড়িগ্রামের আব্বাস প্রায় ৪০ বছর ধরে ঢাকায় রিকশা চালাচ্ছেন। সময়ের সাথে সাথে ঢাকার বায়ু দূষণ আরও প্রকট হয়েছে এবং সমস্যাটি তার জীবনের একটি অনিবার্য অংশ হয়ে উঠেছে।

আব্বাস বলেন, "ধুলাবালিযুক্ত বাতাস আমাকে প্রতিদিন সহ্য করতে হচ্ছে। তাই আমি এটা নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছি।"

এদিকে আরেক রিকশাচালক তাইজুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি বায়ু দূষণ সম্পর্কে ভালো করে জানেনই না। তবে তিনি বাতাসে ধুলাবালি যুক্ত হওয়ার বিষয়টি গভীরভাবে অনুভব করেন।

তাইজুল বলেন, "মাঝে মাঝে দিনের শেষে আমার বেশ কাশি হয়।"

ঢাকার বাতাসের মান গত ৯ ডিসেম্বর রাত ১০ টায় একিউআই সূচকে ৪৫৭-এ পৌঁছায়। যা রাত ৮টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ৪০০-এর উপরে ছিল।

ঢাকার বাসিন্দারা আরও বেশি দুশ্চিন্তাগ্রস্থ হয়ে ওঠেন যখন দীর্ঘস্থায়ী হাঁপানিতে ভুগতে থাকা একজন তরুণ ডাক্তার তার ফেসবুকে স্ট্যাটাস প্রদানের পরপরই মারা যান। তিনি বলেন, "এটা শুধু ধুলোবালি কিংবা নির্মাণ সামগ্রীর মতো উপাদান বলে মনে হয় না। অবশ্যই নির্দিষ্ট অঞ্চলের বাতাসে কিছু বিষাক্ত গ্যাস রয়েছে। আমরা এতটাই নির্বোধ যে, শহরের কেউই সেটি বুঝতে পারছি না।"

যদিও নির্মাণকাজ হ্রাস পেলে কিছুটা স্বস্তি আসবে বলে অনেকে মনে করেছিল। তবে ডিসেম্বর জুড়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকরই ছিল। বরং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ঢাকার সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের পরিবেশ বিজ্ঞানী আহমদ কামরুজ্জামান মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নভেম্বর মাসে ঢাকায় বায়ু দূষণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের প্রথম ২৫ দিনের মধ্যে কমপক্ষে ৩০ ঘণ্টার জন্য বাতাসের মানের মাত্রা ৭০০-৮০০ এ পৌঁছেছে।"

ডিসেম্বরের শেষের দিকে মগবাজারে বাসের হেল্পার গোলাম মোস্তফার সাথে কথা হয়। বাসের দরজায় ঝুলে থাকা অবস্থায় তার চারপাশে ধুলো উড়ছিল। তিনি একটি মাস্ক পরেছিলেন।

মোস্তফা বলেন, "আমি পুরো শীতে সর্দি-কাশিতে ভুগছি। আমার বুকে ব্যথা হয়।"

কবির হোসেন নামে এক বাস চালক জানান, ঢাকায় ধুলাবালির মাত্রা বাড়ছে। তিনি বলেন, "শহরের বিভিন্ন অংশে রাস্তা খনন চলছে। কয়েক মাস আগে শুরু হওয়া অনেক প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে।"

রাজধানীর বাংলামটর এলাকার রুমানুল হাসান একজন বাইক চালক। দূষণের কারণে একই ধরনের স্বাস্থ্যগত উদ্বেগের কথা তিনি জানিয়েছেন।

রুমানুল বলেন, "রাস্তার মাঝখানের আইল্যান্ডগুলো খুবই ধুলোময়। আমরা আগে সিটি করপোরেশনকে রাস্তায় পানি ছিটাতে দেখতাম। কিন্তু এবার তা হয়নি। আর ঢাকা খুবই নোংরা শহর; যেখানে সর্বত্র বর্জ্য ফেলা হয়।"

ঢাকায় দূষণের বিপজ্জনক মাত্রার কারণে বাসিন্দারা, বিশেষ করে পরিবহণ শ্রমিকরা ক্রমাগত কার্সিনোজেনিক দূষণের সংস্পর্শে আসছে। এর মধ্যে রয়েছে পিএম১, পিএম২.৫ এবং পিএম১০ (বিভিন্ন আকারের কণা পদার্থ)। পাশাপাশি বেনজিন ও ফর্মালডিহাইডের মতো উদ্বায়ী জৈব যৌগও রয়েছে।

জানুয়ারিতে রেস্ট অফ ওয়ার্ল্ড নামের একটি গ্লোবাল টেক প্রকাশনা ঢাকায় অ্যাটমোটিউব প্রো মনিটর দিয়ে পিএম১, পিএম২.৫ এবং পিএম১০ এর মাত্রা পরিমাপের জন্য সজ্জিত করা হয়। দিল্লি ও লাহোরেও শ্রমিকদের জন্য অনুরূপ ডিভাইস সরবরাহ করা হয়েছিল।

রিপোর্টে দেখা যায়, তিনজন শ্রমিকই নিয়মিতভাবে দূষণের বিপজ্জনক মাত্রার সংস্পর্শে এসেছে। পিএম ২.৫-এর সাথে সংশ্লিষ্ট আড়াই মাইক্রোমিটার ব্যাস বা তার চেয়ে ছোট কণা। যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকির সাথে সংশ্লিষ্ট। এক্ষেত্রে সকল রাইডাররা ক্রমাগতভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত দৈনিক গড় প্রতি ঘনমিটার ১৫ মাইক্রোগ্রামের ১০ গুণের বেশি এক্সপোজার মাত্রা রেকর্ড করেছে।"

আহমদ কামরুজ্জামান মজুমদার ২০২০ সালে ঢাকার রিকশাচালকদের ওপর বায়ু দূষণের প্রভাব সম্পর্কে একটি কেস স্টাডি প্রকাশ করেন। গবেষণায় ৩৫ জন অধূমপায়ী রিকশাচালককে নেওয়া হয়; যাদের শ্বাসকষ্টের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এক্ষেত্রে তাদের ফুসফুসের কার্যকারিতা পরিমাপ করা হয়েছে।

রিপোর্ট তুলে ধরে কাম্রুজ্জামান বলেন, "ঢাকায় আসার পর থেকে অংশগ্রহণকারীদের বেশিরভাগেরই বিভিন্ন মৌসুমি ও সিজনাল ব্যাধি ছিল। ৪৬ ভাগের শীতকালে চোখে জ্বালাপোড়া, জ্বর ও কাশি ছিল। যা তাদের রিকশা চালানোর ক্ষমতা কমিয়ে দেয়।"

কামরুজ্জমান বলেন, "পরিবহণ খাতের দূষণ বৃদ্ধির কারণে এই শীতে দূষণ না কমে বরং বেড়েছে। ইজি বাইক ব্যাটারি চালিত হলেও এটি যানজট বাড়ায়, যা দূষণের সৃষ্টি করে।"

বাংলাদেশ যানবাহনের দূষণ কমাতে কার্বন কর চালু করা হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে যারা দায়ী তাদের মোকাবেলা করতেই ব্যর্থ হয়েছে সরকার। ঢাকার উপকণ্ঠে রয়েছে ১,২৫২টিরও বেশি ইট ভাটা, যা শহরের বায়ু দূষণের ৫৮ ভাগের জন্য দায়ী।

কামরুজ্জামান মনে করেন, দূষণ নিয়ে উৎসভিত্তিক গবেষণার প্রয়োজন রয়েছে। এদিকে রাস্তায় ধুলো কমাতে গত সপ্তাহের শেষের দিক থেকে পানি ছিটানো হচ্ছে; তবে তা অপর্যাপ্ত ছিল।

এছাড়াও দীর্ঘ মেয়াদে সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও বর্জ্য পোড়ানো বন্ধ করার কথা বলেন কামরুজ্জামান। একইসাথে শহরকে পরিস্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রথাগত ম্যানুয়াল পদ্ধতি থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। কেননা তা বায়ু দূষণ বাড়ায়। 

কামরুজ্জামান বলেন, "বৈদ্যুতিক যানবাহনের দিকে অগ্রসর হওয়া এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি বিদ্যুৎ অবশ্যই কয়লার পরিবর্তে নবায়নযোগ্য উত্স থেকে আসতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভস্মীকরণ-যন্ত্র বসাতে হবে। সঠিক ব্যবস্থাপনা না থাকলে মানুষ নির্বিচারে বর্জ্য পোড়াতে থাকবে।"

এদিকে কামরুজ্জামান নির্মাণ প্রকল্পের দীর্ঘ সময়সীমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছেন।  একইসাথে ঢাকায় নববর্ষ উদযাপনকে ঘিরে বায়ু দূষণের মাত্রা বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। 

কামরুজ্জমান বলেন, "থার্টি ফাস্ট নাইট উদযাপনের সময় ঢাকার বায়ু দূষণ ৩০ ভাগ বৃদ্ধি পায়। বিষয়টি জরুরিভাবে সমাধান করতে হবে।"

Related Topics

টপ নিউজ

বায়ুদূষণ / ঢাকার বায়ুদূষণ / বাতাসের মান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার প্রস্তুতি নিন, বিশ্বের প্রতি ইরানের বার্তা

Related News

  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • রাজধানীর জন্য বৈদ্যুতিক বাস: দুই বছরে ব্যয় হবে ২,৫০০ কোটি টাকা
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • ঢাকার বাতাস আজ শিকাগো-বার্সেলোনার চেয়েও ভালো

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার প্রস্তুতি নিন, বিশ্বের প্রতি ইরানের বার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net