Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সুইফটের 'বিকল্প ব্যবস্থা' রয়েছে রাশিয়ায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2022, 11:25 am
Last modified: 01 March, 2022, 02:20 pm

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে

সুইফটের 'বিকল্প ব্যবস্থা' রয়েছে রাশিয়ায়

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সুইফটের বিকল্প হিসেবে এসপিএফএসের মাধ্যমে রাশিয়ান ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন করতে পারবে।
টিবিএস ডেস্ক
01 March, 2022, 11:25 am
Last modified: 01 March, 2022, 02:20 pm

ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে পশ্চিমাবিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছে রাশিয়ার ওপর। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক লেনদেনের বার্তা প্রেরণ সংক্রান্ত প্রতিষ্ঠান 'সুইফট পেমেন্ট নেটওয়ার্ক' থেকে রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বাদ দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সুইফটের বিকল্প ব্যবস্থা ইতোমধ্যেই রয়েছে রাশিয়ায়। খবর রয়টার্সের।

সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এলভিরা নাবিউলিনা বলেন, রাশিয়ার সমস্ত ব্যাংক নির্ধারিত সকল নিয়ম ও বাধ্যবাধকতা মেনে চলবে এবং তাদের অ্যাকাউন্টের সমস্ত তহবিল সুরক্ষিত রয়েছে। 

নাবিউলিনা বলেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের অর্থিক লেনদেনের পরিকাঠামো চলবে। সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস (এসপিএফএস) ব্যবস্থা দেশে অভ্যন্তরীণভাবে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমকে প্রতিস্থাপন করবে।"

এসপিএফএসের সকল নিয়ম পূরণের মাধ্যমে রাশিয়ান ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন করতে পারবে। জানা গেছে, ২০১৪ সাল থেকে এসপিএফএস নিয়ে কাজ করে আসছে রাশিয়া। ২৩ বিদেশি ব্যাংকের সঙ্গে সংযুক্তি রয়েছে এই প্রতিষ্ঠানের।

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছিল, পশ্চিমা দেশগুলো কর্তৃক এখন পর্যন্ত রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে যৌথ এই নিষেধাজ্ঞাই সবচেয়ে কঠোরতম পদক্ষেপ। তবে, রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এ ঘোষণার পর সুইফট নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতোটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হল দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। বেলজিয়ামভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের ২০০টিরও বেশি দেশে ১১ হাজারেরও বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সুবিধা দিয়ে আসছে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

সুইফট / রাশিয়া / ইউক্রেন / ইউক্রেন সংকট / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net