Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
রাশিয়া-ইউক্রেন সংঘাতে কোন দেশের কী অবস্থান?  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 February, 2022, 04:50 pm
Last modified: 24 February, 2022, 04:58 pm

Related News

  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন সংঘাতে কোন দেশের কী অবস্থান?  

আমেরিকাসহ ন্যাটোর অর্ন্তগত অনেক দেশ রাশিয়ার নিন্দা করলেও, তাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়াবে না বলেও পরিষ্কার করেছে। তারা ইউক্রেনের অভ্যন্তরে নিজ সামরিক বাহিনী না পাঠালেও, বাইরে থেকে অস্ত্র ও ওষুধের মতো যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবে।
টিবিএস ডেস্ক
24 February, 2022, 04:50 pm
Last modified: 24 February, 2022, 04:58 pm
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন থেকেই তুঙ্গে ছিল রাশিয়া-ইউক্রেন জটিলতা। এর মধ্যেই বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেন সীমান্তে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সৈন্যদের অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। এই যুদ্ধে রাশিয়ার পক্ষে রয়েছে কোন কোন দেশ? আর ইউক্রেনের সমর্থনে রয়েছে কোন দেশগুলো?

রাশিয়া-ইউক্রেন জটিলতা নিয়ে শুরু থেকেই সরব আমেরিকা। ইউক্রেনের দিকে রাশিয়া নজর দেওয়ার সময় থেকেই মস্কোর কড়া সমালোচনা করছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে মৃত্যুমিছিল ডেকে আনবে। ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে 'প্ররোচনাহীন এবং অযৌক্তিক' বলেও নিন্দা করেছেন বাইডেন। এর আগে রাশিয়াকে বারবার সতর্ক করেছে আমেরিকা। কিন্তু এবার যখন যুদ্ধ শুরু হয়েই গেছে, আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।

তবে এই যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়াকে সমর্থন দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন। গত দুই দশক ধরে রাশিয়া এবং চীনের মধ্যে ভালো সম্পর্ক বজায় রয়েছে। দুই দেশই অর্থনৈতিক ও সামরিক দিক থেকে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। এমনকি মহাকাশ গবেষণাতেও বহু দিন ধরে জোট বেঁধে কাজ করছে এই চীন-রাশিয়া। তাই এই মুহূর্তে চীন রাশিয়াকে সমর্থন না করলেই বরং অবাকই হতো বিশ্ব। এদিকে রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়াও।

ছবি: সংগৃহীত

আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের (ন্যাটো) ৩০টি দেশ আগে থেকেই রাশিয়ার আক্রমণ রুখতে বদ্ধপরিকর বলে জানিয়েছিল। কিন্তু উভয়-সঙ্কটে রয়েছে রাশিয়া সীমান্তে থাকা জোটের দেশগুলি। বুলগেরিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়ার মতো রুশ সীমান্তের দেশগুলোর উপর সামরিক জোটসঙ্গী হিসেবে একসময় রাশিয়ার প্রভাব ছিল।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ২০০৪ সালে আমেরিকা এই দেশগুলোকে ন্যাটোর অন্তর্ভুক্ত করে। তবে ন্যাটোর অর্ন্তভুক্ত হলেও তাদের পক্ষে রাশিয়ার বিরোধীতা করা বেশ কঠিন বলেই ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতি সামলাতে রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়াতে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য যে, ন্যাটো অন্তর্ভুক্ত ৩০টি দেশের মধ্যে ১০টি দেশের অবস্থানই রাশিয়ার কাছাকাছি।

তবে আমেরিকাসহ ন্যাটোর অর্ন্তগত অনেক দেশ রাশিয়ার নিন্দা করলেও, তাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়াবে না বলেও পরিষ্কার করেছে। তারা ইউক্রেনের অভ্যন্তরে নিজ সামরিক বাহিনী না পাঠালেও, বাইরে থেকে অস্ত্র ও ওষুধের মতো যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবে। এমনকি ন্যাটো দেশগুলো থেকে  বেশকিছু অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছেছে।

ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। ছবি: সংগৃহীত

যুদ্ধের দামামা বেজে উঠলেও, এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ইউরোপের দেশগুলো। ধারণা করা হচ্ছে, নর্ড গ্যাসপাইপলাইন চুক্তিই এর অন্যতম কারণ। রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বিস্তৃত এই গ্যাস পাইপলাইনের কাজ এখন প্রায় শেষের দিকে। ইউরোপের বিদ্যুৎক্ষেত্রে বড় ঘাটতির মুহূর্তে এই গ্যাস পাইপলাইন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই রাশিয়ার বিরুদ্ধাচরণ করলে মস্কো এই চুক্তি বাতিল করতে পারে বলে আশঙ্কা করছে এসব দেশ।

তবে নিজেদের 'দু-মুখো' তকমা ঘোচাতে সম্প্রতি মস্কোতে আলোচনায় বসেন জার্মানি ও ফ্রান্সের প্রধান নেতারা। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি তা অবশ্য ইতিমধ্যেই প্রমাণিত।

ইউরোপের বাকি দেশগুলোর তুলনায় রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে অনেক বেশি সরব ব্রিটেন। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলে ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট হবে বলে কড়া বার্তা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ছবি: সংগৃহীত

তবে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ারই পক্ষ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা।

পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানের দ্বন্দ্ব সারা বিশ্বের কাছে স্পষ্ট। আমেরিকা-ইরান জটিলতার সন্ধিক্ষণ থেকেই তেহরানকে সমর্থন জুগিয়েছে রাশিয়া। তাই বর্তমান পরিস্থিতিতে ইরানও রাশিয়াকেই সমর্থন করবে বলেই মনে করছে অনেক দেশ।

তবে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে এখনো পর্যন্ত নিরপেক্ষ থাকার কথাই জানিয়েছে ভারত। এমনকি রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে গিয়েও কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল ভারত। বিগত কয়েক দশক ধরেই রাশিয়া এবং ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এমনকি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও দিল্লির সমর্থনে এসে দাঁড়িয়েছিল রাশিয়া।

রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি গোষ্ঠী (সিএসটিও)-র অর্ন্তভুক্ত দেশগুলো রাশিয়ার সমর্থনেই দাঁড়াবে। কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া, তাজিকিস্তানের এবং কিরগিজস্তান, এই পাঁচ দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও সিএসটিও-র মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত। রাশিয়ার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাতকে তারা নিজেদের উপর আঘাত বলেই মনে করবে এবং ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার পাশে দাঁড়াবে।

সূত্র: আল-জাজিরা ও আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / অবস্থান / ইউরোপ / ব্রিটেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net