Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
যদি সব সিনেমায়ই তোমার সঙ্গে রোমান্স করতে পারতাম: কারিনাকে আমির খান

বিনোদন

টিবিএস ডেস্ক 
14 February, 2020, 08:35 pm
Last modified: 14 February, 2020, 08:40 pm

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

যদি সব সিনেমায়ই তোমার সঙ্গে রোমান্স করতে পারতাম: কারিনাকে আমির খান

ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে ‘লাল সিং চাড্ডা’র একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন আমির। ছবিটিতে দেখা যায়, চাড্ডারূপী আমিরকে জড়িয়ে ধরে আছেন কারিনা।
টিবিএস ডেস্ক 
14 February, 2020, 08:35 pm
Last modified: 14 February, 2020, 08:40 pm

‘থ্রি ইডিয়টস’ ও 'তালাশ’-এর পর আমির খান ও কারিনা কাপুর খান আবারও জুটি বেঁধেছেন। ‘লাল সিং চাড্ডা’-এ প্রেমিক-প্রেমিকা হিসেবে বড় পর্দায় আবারও দেখা যাবে তাদের রসায়ন। 

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর এই অফিসিয়াল রিমেকটিতে টম হ্যাংকসের জায়গায় আমিরকে এবং রবিন রাইটের জায়গায় কারিনাকে দেখা যাবে। এ নিয়ে আমির ও কারিনার উচ্ছ্বাসের শেষ নেই। এমনকি দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোনো চলচ্চিত্রের জন্য অডিশন দিয়েছেন- এমন দাবি গর্ব নিয়েই করেন বলিউড ললনা কারিনা। অন্যদিকে আমিরকে তো কেউ কেউ বলিউডের টম হ্যাংকস বলেই ডাকেন।

শুক্রবার ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে ‘লাল সিং চাড্ডা’র একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন আমির। ছবিটিতে দেখা যায়, চাড্ডারূপী আমিরকে জড়িয়ে ধরে আছেন কারিনা। ক্যাপশনে আমির লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইন ডে, কারিনা। যদি সব সিনেমায়ই তোমার সঙ্গে রোমান্স করতে পারতাম... খুব ভালো লাগত।’ খবর হিন্দুস্থান টাইমসের।

আমিরের এমন বার্তার ঝটপট জবাব দিয়েছেন কারিনাও। বলেছেন, ‘আমিরের জায়গায় অন্য কেউ হলে কাজটি করতে আমি রাজি হতাম না। তিনি একজন জিনিয়াস। চলচ্চিত্রের জন্য সবসময় নিজের সেরাটা দেন। আমির আমাকে অডিশনে ডাকা মানেই চরিত্রটিতে আমার মানানোর ব্যাপারে তিনি নিশ্চিত। তবে সে নিশ্চয়তাকে যাচাই করে নিতে চেয়েছিলেন বলেই অডিশন নিয়েছেন।’

ভারতের উত্তরাঞ্চল ঘুরে এই চলচ্চিত্রের শুটিং করেছেন আমির-কারিনা। এ বছরের ২৫ ডিসেম্বর এটি মুক্তি পাওয়ার কথা।

Related Topics

টপ নিউজ

আমির খান / কারিনা কাপুর খান / বলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net