Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
বিশ্বের দ্রুততম কোয়ান্টাম কম্পিউটার বানাল চীন

ফিচার

টিবিএস ফিচার ডেস্ক
02 November, 2021, 07:15 pm
Last modified: 02 November, 2021, 07:15 pm

Related News

  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনের কোয়ান্টাম অগ্রযাত্রা কি ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ শক্তি
  • কোয়ান্টাম কম্পিউটিং কি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়েও বড় কিছু হবে?
  • মহাকাশে বিশ্বের প্রথম সুপারকম্পিউটার গড়তে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
  • কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির প্রতিযোগিতা চরমে - এশিয়াও সমানে সমান ছুটছে

বিশ্বের দ্রুততম কোয়ান্টাম কম্পিউটার বানাল চীন

আবিষ্কারকদের দাবি, এই কম্পিউটারের সাহায্যে ৮ বছরের হিসাব মাত্র ৭২ মিনিটে করা সম্ভব। যা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম।
টিবিএস ফিচার ডেস্ক
02 November, 2021, 07:15 pm
Last modified: 02 November, 2021, 07:15 pm

প্রযুক্তির দুনিয়ায় তরতর করে এগিয়ে চলেছে চীন। এই ক্ষেত্রে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে দেশটি। এবার প্রযুক্তি জগতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল বেইজিং—তৈরি করল বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন প্রোগ্রামেবল কোয়ান্টাম কম্পিউটার।

ইউনিভার্সিটি অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অভ চায়নার গবেষক প্যান জিয়ানওয়ের নেতৃত্বাধীন একটি দল এই কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম তৈরি করেছেন। 

আবিষ্কারকদের দাবি, এই কম্পিউটারের সাহায্যে ৮ বছরের হিসাব মাত্র ৭২ মিনিটে করা সম্ভব। যা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম। সম্প্রতি এই আবিষ্কার নিয়ে একটি গবেষণা নিবন্ধও প্রকাশ করেছেন তারা। যদিও নিবন্ধটি এখনেও পিয়ার-রিভিউড হয়নি। তবে  রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে।

৬৬ কিউবিটের এই দ্রুততম সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে 'জুশংসি ২.১'। এই কম্পিউটারটি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে কমপক্ষে কয়েক লক্ষ গুণ শক্তিশালী।

সাধারণ বা 'ক্লাসিক্যাল' কম্পিউটারে যেটা 'বিটস', সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে 'কোয়ান্টাম বিটস' বা 'কিউবিটস'। 

প্যান জিয়ানওয়ের গবেষণাপত্রে বলা হয়েছে, গুগলের ৫৪ কিউবিটের সিকামোর কোয়ান্টাম কম্পিউটার যে দ্রুততায় জটিলতম গাণিতিক সমস্যার সমাধান করতে পারদর্শী, জুশংসি তার চেয়ে অন্তত কয়েক লক্ষ গুণ দ্রুততার সাথে সেই সমস্যার সমাধান করতে পারে। 

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট এ ব্যাপারে বলেছেন, 'মানতেই হবে, গবেষকরা অসাধ্য সাধন করেছেন। এত তাড়াতাড়ি এমন দ্রুত সুপারকম্পিউটার আমরা বানিয়ে ফেলতে পারব বলে আমার অন্তত আশা ছিল না। এই উদ্ভাবন জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞানে তো বটেই, সাধারণ মানুষেরও কাজে লাগবে হয়তো আর কয়েক বছর পর থেকেই।'

কোয়ান্টাম কম্পিউটিংয়ের হরেক রকমের সুবিধা রয়েছে। কোয়ান্টাম কম্পিউটার এমন কম্পিউটিং শক্তি দেবে যা প্রচলিত ক্ল্যাসিক্যাল কম্পিউটার দিতে পারবে না। যেকোনো সমস্যার ত্বরিত সমাধান দেবে কোয়ান্টাম কম্পিউটার। 

এখনকার কম্পিউটার বিটের হিসাবে চললেও কোয়ান্টাম কম্পিউটার চলে কিউবিটের হিসাবে। এর ফলে এই কম্পিউতারে একসঙ্গে বহুগুণ বেশি তথ্য সংরক্ষণ করা যায়। আবার যে হিসাব করতে কয়েক হাজার বছর লেগে যেতে, কোয়ান্টাম কম্পিউটার তা শেষ করবে মত্রা কয়েক ঘণ্টায়। 

এছাড়াও কোয়ান্টাম কম্পিউটার বেশি বিদ্যুৎ খাবে না। কোয়ান্টাম টানেলিং পদ্ধতি ব্যবহারের কারণে এ কম্পিউটার ১০০ থেকে ১ হাজার গুণ কম বিদ্যুৎ ব্যবহার করবে। 


  • সূত্র: ইন্ডিয়া টাইমস
     

Related Topics

টপ নিউজ

কোয়ান্টাম কম্পিউটার / সুপার কম্পিউটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • চীনের কোয়ান্টাম অগ্রযাত্রা কি ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ শক্তি
  • কোয়ান্টাম কম্পিউটিং কি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়েও বড় কিছু হবে?
  • মহাকাশে বিশ্বের প্রথম সুপারকম্পিউটার গড়তে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
  • কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির প্রতিযোগিতা চরমে - এশিয়াও সমানে সমান ছুটছে

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net