Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
এখনো ইন্ধনদাতাদের নাম বলছেন না ইকবাল

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
25 October, 2021, 04:05 pm
Last modified: 25 October, 2021, 04:28 pm

Related News

  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একাধিক, কাল র‍্যাবের সংবাদ সম্মেলন
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  

এখনো ইন্ধনদাতাদের নাম বলছেন না ইকবাল

ইকরামসহ বাকি দুইজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
কুমিল্লা প্রতিনিধি
25 October, 2021, 04:05 pm
Last modified: 25 October, 2021, 04:28 pm
অভিযুক্ত ইকবাল। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় ইকবাল হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও ঘটনার পেছনে কার ইন্ধন রয়েছে, তা স্বীকার করছেন না তিনি। এ ঘটনায় ইকবালসহ চারজন সাতদিনের রিমান্ডে রয়েছেন।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মণ্ডপে পবিত্র কোরআন শরিফ ইকবালই রেখেছেন- এমন প্রমাণ পায় পুলিশ। ঘটনার আটদিন পর গত বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। 

ঘটনার দিন থেকে পুলিশ হেফাজতে ছিল ৯৯৯-এ কল করেছিলেন ইকরাম। এর দুইদিন পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মসজিদের সহকারী খাদেম হুমায়ুন ও ফয়সালকে।

পুলিশ সূত্রে জানা যায়, যেহেতু সরাসরি ইকবালের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাই তাকে প্রাধান্য দিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ইকরামকেও জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তবে কেউ ইন্ধনদাতাদের ব্যাপারে মুখ খুলছেন না।

আরও পড়ুন: হনুমানের গদা উদ্ধার, মামলা সিআইডিতে

এর আগে রোববার রাতে মামলাটি কোতয়ালি থানা থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়। ইকবালকে সঙ্গে নিয়ে দারোগা বাড়ি মাজার পুকুরের পাশে একটি ঝোপ থেকে হনুমানের গদাটিও উদ্ধার করে পুলিশ।

সিআইডি কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. রেজোয়ান জানান, ঘটনার গভীরে কাদের ইন্ধন ছিল, তাদের টার্গেট করে তদন্ত চলছে। ইকবালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও সোমবার বিকেল ৩টা পর্যন্ত কারও নাম স্বীকার করেননি তিনি। ইকরামসহ বাকি দুইজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

গত ১৩অক্টোবর নগরীর নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলের ওপর পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনার পর থেকে সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একাধিক, কাল র‍্যাবের সংবাদ সম্মেলন
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net