Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন ঝড়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
21 October, 2021, 05:50 pm
Last modified: 21 October, 2021, 08:04 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন ঝড়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

পাপুয়া নিউ গিনির বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিনও। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের রেকর্ড সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
21 October, 2021, 05:50 pm
Last modified: 21 October, 2021, 08:04 pm

সুপার টুয়েলভ নিশ্চিত করার ম্যাচ, প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল পাপুয়া নিউ গিনি। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে বড় সংগ্রহই গড়লো বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে রান করতে পারলেন কেবল কয়েকজন। এদের মধ্যে সেরা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

অভিজ্ঞ এই ব্যাটসম্যান মাত্র ২৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তার প্রথম ও দলের ইতিহাসের দ্রুততম এই হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে রান ১৮১ রান তুলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এবারের আসরেও এখন পর্যন্ত এটা সর্বোচ্চ রানের ইনিংস।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দ্বিতীয় বলেই নাঈম শেখকে হারায়। দলকে এগিয়ে নিতে থাকেন লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন ২৩ বলে ২৯ রান করে থামলেও সাকিব আরও কিছুক্ষণ ব্যাটিং করেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৩৭ বলে ৩টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন। 

এরপর মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করে আউট হলে আফিফ হোসেন ধ্রুব ২১ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ৬ বলে একটি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। নাঈম ০, মুশফিকুর রহিম ৫, নুরুল হাসান সোহান ০ ও শেখ মেহেদী অপরাজিত ২ রান করেন।    

পাপুয়া নিউ গিনির হয়ে ২টি করে উইকেট নেন অধিনায়ক আসাদ ভালা, ড্যামিয়ের রাভু ও কাবুয়া মোরিয়া। একটি উইকেট পান সাইমন আতাই। জিততে হলে ওশেনিয়া অঞ্চলের দেশটিকে ওভার প্রতি ৯.১০ রান তুলতে হবে।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / মোহাম্মদ সাইফউদ্দিন / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net