Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সুপার টুয়েলভে যেতে কতো রানে জিততে হবে বাংলাদেশকে?

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 05:40 pm
Last modified: 20 October, 2021, 05:47 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সুপার টুয়েলভে যেতে কতো রানে জিততে হবে বাংলাদেশকে?

দুই জয়ে স্কটল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে। ওমান দুইয়ে, বাংলাদেশ তিনে এবং দুটি ম্যাচেই হারা পাপুয়া নিউ গিনি চার নম্বরে। এরপরও কাগজে-কলমে সুপার টুয়েলভের সম্ভাবনা বেঁচে আছে চার দলেরই।
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 05:40 pm
Last modified: 20 October, 2021, 05:47 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে কতো রান বা কতো উইকেটে জিততে হবে, সেটার স্পষ্ট ধারণা ছিল না বাংলাদেশের। যে কারণে ওমানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, 'রান রেট দেখলে হয়তো আমরা বুঝতে পারব, কী ধরনের মার্জিনে আমাদের জিততে হবে।' 

সেই ধারণা কম্পিউটার অ্যানালিস্টের কাছ থেকে পেয়েছেন সাকিবরা। তাদের জানানো হয়েছে, সুপার টুয়েলভের টিকেট কাটতে বড় জয়ের দরকার নেই। জিতলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে জয়ের 'মার্জিন'- এর দরকার নেই; তেমনও নয়। অন্তত ৩ রানের ব্যবধানে পিএনজিকে হারালেই যথেষ্ট হবে বাংলাদেশের। মাহমুদউল্লাহ রিয়াদের দল উঠে যাবে মূল পর্বে। 

প্রথম রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। টানা দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া দলটির রেট রান রেট ০.৫৭৫। এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান। তবে প্রথম পর্বের স্বাগতিক দেশটি রান রেটে সবচেয়ে এগিয়ে, তাদের রান রেট ০.৬১৩। ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের রান রেট ০.৫০০। দুটি ম্যাচই হারা পিএনজি স্বভাবতই রান রেটে অনেক পিছিয়ে, তাদের রান রেট -১.৮৬৭।

এরপরও সুপার টুয়েলভে ওঠার সুযোগ আছে চার দলেরই। ওমান-স্কটল্যান্ডের ম্যাচের ফল যেটাই হোক, পিএনজিকে ৩ রান বা এর বেশি ব্যবধানে হারাতে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত হবে বাংলাদেশের। রান রেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে হারাতে পারলেই মূল পর্বে উঠবে ওমান। আর স্কটল্যান্ড জিতলে গ্রুপ সেরা হয়ে সুপার টুয়েলভে যাবে তারা। বাংলাদেশ হবে রানার্সআপ। কিন্তু পিএনজির জন্য কাজটা কঠিন। বাংলাদেশের বিপক্ষে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে ওমানের বড় হারের কামনায় থাকতে হবে তাদের।

২১ অক্টোবর প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পিএনজির মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে অন্তত ৩ রানে জিতলে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। অন্য ম্যাচে যদি স্কটল্যান্ড জেতে, বাদ পড়বে ওমান। কিন্তু ওমানের বিপক্ষে ১ রানে হারলেও নেট রান রেটের কারণে সুপার টুয়েলভে যাওয়া হবে না স্কটল্যান্ডের। 

ওমান জিতলে রান রেটে এগিয়ে থাকার হিসেবে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। রান রেটে এগিয়ে থাকতে ওমানের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে মাহমুদউল্লাহদের। ওমান ১০ রানে জিতলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ১৫ রানে।

আছে আরেকটি হিসাব, পিএনজির বিপক্ষে হারলেও বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকবে। এর জন্য স্কটল্যান্ডের বিপক্ষে ওমানকে হারতে হবে। তখন রান রেটের হিসেবে বাংলাদেশ, ওমান ও পিএনজি থেকে একটি দল সুপার টুয়েলভে যাবে। বাংলাদেশ ১০ রানে হারলে ওমানকে হারতে হবে অন্তত ১৩ রানে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সুপার টুয়েলভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net