Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, বাবরের হুঙ্কার

খেলা

টিবিএস ডেস্ক
14 October, 2021, 08:30 pm
Last modified: 14 October, 2021, 08:33 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, বাবরের হুঙ্কার

দর্শক আগ্রহ চূড়ায় থাকলেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই সব সময়ই একপেশে হয়। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; ফরম্যাট যেটাই হোক, বিশ্বকাপ হলেই ভারতের বিপক্ষে দিক হারিয়ে বসে পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি তারা।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 08:30 pm
Last modified: 14 October, 2021, 08:33 pm

ভারত-পাকিস্তান মানেই রোমাঞ্চকর ম্যাচ। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচের আগের সেই জৌলুশ না থাকলেও ভারত-পাকিস্তান প্রশ্নে এখনও দুই ভাগে ভাগ হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। লড়াইয়ের মঞ্চটা বিশ্বকাপ হলে তা কথাই নেই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। 

দর্শক আগ্রহ চূড়ায় থাকলেও বিশ্বকাপে এই লড়াই সব সময়ই একপেশে হয়। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; ফরম্যাট যেটাই হোক, বিশ্বকাপ হলেই ভারতের বিপক্ষে দিক হারিয়ে বসে পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাধা পেরোতে চায় পাকিস্তান। দেশটির অধিনায়ক বাবর আজমের আশা, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে তার দল।

আগামী ২৪ অক্টোবর দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে ভারতকে হারিয়ে মিশন শুরু করতে চান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাবর আজম। 

পাকিস্তানকেও প্রথমবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাবর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, 'প্রতিটা ম্যাচের চাপ ও গুরুত্ব সম্পর্কে আমরা জানি, বিশেষ করে প্রথম ম্যাচ। আশা করি, আমরা ম্যাচটি জিততে পারব এবং ওই মোমেন্টাম সামনে ধরে রাখতে পারব।'

'কোনো টুর্নামেন্টের আগে একটি দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস ও আত্মবিশ্বাস রাখা অনেক গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। আমরা অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে আমরা ভালোভাবে প্রস্তুত এবং ভালো ক্রিকেট খেলব।' যোগ করেন পাকিস্তানের অধিনায়ক। 

ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সাতবারের লড়াইয়ে ভারত প্রতিটি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতে জেতে ভারত। একটি ম্যাচ টাই হয়, তবে ২০০৭ বিশ্বকাপের সেই ম্যাচেও পরে টাইব্রেকারে জয় তুলে নেয় ভারত। 

Related Topics

টপ নিউজ

বাবর আজম / পাকিস্তান ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net