Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

আন্তর্জাতিক

দ্য হিন্দু
10 August, 2026, 10:40 am
Last modified: 10 August, 2026, 10:40 am

Related News

  • ‘অরুণাচল চীনের’ দাবি করে সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হেনস্তা; নতুন করে দ্বন্দ্বে ভারত-চীন
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যখন হিমালয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল ৬০০ মার্কিন বিমান
  • চীনের নতুন মানচিত্র: ভূরাজনৈতিক পাওয়ার-প্লে?
  • ১,০০০ বছর পুরনো হাতে তৈরি কাগজশিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

দ্য হিন্দু
10 August, 2026, 10:40 am
Last modified: 10 August, 2026, 10:40 am
ছবি: পিটিআই

অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে ভারতের সরকারি মানচিত্রে নির্ধারিত নামে অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে 'আত্মপ্রবঞ্চনা' বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ের দাবি, এ ধরনের একতরফা পদক্ষেপ ভারত-চীন সম্পর্কের উন্নতির পথে বাধা তৈরি করতে পারে এবং সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

রোববার চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব মন্তব্য করা হয়। এতে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফেং বলেন, ভারত-চীন সম্পর্ক যখন উন্নতির দিকে এগোচ্ছে এবং দুই দেশের নেতাদের বহুপক্ষীয় বিভিন্ন মঞ্চে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তখন ভারতের এমন একতরফা পদক্ষেপ সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে।

চিয়ান ফেং বলেন, সীমান্ত ইস্যুকে আরও বড় বিরোধে পরিণত করা থেকে ভারতের বিরত থাকা উচিত। এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক সম্পর্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

সম্প্রতি চীনের বিভিন্ন সময়ে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থান নতুন নামে চিহ্নিত করার পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার ভারত তাদের সরকারি মানচিত্রে রাজ্যটির ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নির্ধারিত নাম যুক্ত করে। এর মধ্যে রয়েছে ভূমি, চারটি পর্বতগিরিপথ, একটি হ্রদ এবং একটি স্মৃতিসৌধ।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভে অব ইন্ডিয়া-র মানচিত্রে এসব নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো স্থানগুলোর সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো।

তবে চীন অরুণাচল প্রদেশের ওপর ভারতের সার্বভৌমত্বের দাবি স্বীকার করে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন গত ১৪ এপ্রিল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন 'অরুণাচল প্রদেশ'কে স্বীকৃতি দেয় না।

গ্লোবাল টাইমস জানায়, ২০১৭ সাল থেকে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের জন্য ছয় দফায় মানসম্মত নাম প্রকাশ করেছে। সর্বশেষ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মোট ১১২টি স্থানের নাম ঘোষণা করেছে চীন। এসব নামের সঙ্গে চীনা ও তিব্বতি ভাষায় নাম এবং ভৌগোলিক স্থানাঙ্কও দেওয়া হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন অবশ্য বলেন, বর্তমানে চীন-ভারত সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও এগিয়ে নেওয়ার বিষয়ে চীনের প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। দুই দেশকে একই দিকে কাজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশান স্টাডিজের অধ্যাপক গুও শুয়েতাং বলেন, অরুণাচলের ২৭টি স্থানকে নতুন করে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা ভারতের একটি একতরফা প্রশাসনিক পদক্ষেপ। এতে ওই এলাকার আইনি অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

তার দাবি, ভবিষ্যৎ সীমান্ত আলোচনায় নিজেদের নিয়ন্ত্রণের দাবি জোরালো করা এবং অতিরিক্ত সুবিধা আদায়ের জন্য ভারতের এই উদ্যোগ। তবে এর বাস্তব কোনো অর্থ নেই; বরং এটি দুই দেশের মধ্যে সীমান্ত আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুও জুয়েতাং মনে করেন যে, চীন-ভারত সীমানা সমস্যা সমাধানের একমাত্র পথ হলো ঐতিহাসিক ও আইনি নীতিমালার ভিত্তিতে সমতাভিত্তিক আলোচনা এবং একটি ন্যায্য নিষ্পত্তি করা। অন্যদিকে একতরফা পদক্ষেপ, যা উত্তেজনা সৃষ্টি করে বা স্থিতাবস্থা পরিবর্তন করে, তা কেবল পারস্পরিক বিশ্বাস এবং সীমান্ত স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।
 

Related Topics

টপ নিউজ

অরুণাচল / ভারত-চীন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • ‘অরুণাচল চীনের’ দাবি করে সাংহাই বিমানবন্দরে ভারতীয় নারীকে হেনস্তা; নতুন করে দ্বন্দ্বে ভারত-চীন
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যখন হিমালয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল ৬০০ মার্কিন বিমান
  • চীনের নতুন মানচিত্র: ভূরাজনৈতিক পাওয়ার-প্লে?
  • ১,০০০ বছর পুরনো হাতে তৈরি কাগজশিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net