Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
৩৪৫ ডলারের রোলেক্স যখন চার লাখ মার্কিন ডলার!

অফবিট

টিবিএস রিপোর্ট
29 January, 2020, 05:25 pm
Last modified: 29 January, 2020, 05:35 pm

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • যেভাবে লস অ্যাঞ্জেলেস থেকে চুরি হওয়া কিয়ানু রিভসের ঘড়ি পৌছাল চিলির ডাকাতদের হাতে
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি
  • এলো বিশ্বের ‘সবচেয়ে জটিল’ হাতঘড়ি: দেখায় ৩ রকমে সময় ও চাঁদ-তারার অবস্থান

৩৪৫ ডলারের রোলেক্স যখন চার লাখ মার্কিন ডলার!

ঘড়ির মূল্যনির্ধারণকারীদের একজন বলেছেন, ঘড়িটির বয়স অনেক হওয়ায় এটির দাম কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ মার্কিন ডলার হওয়া উচিত।
টিবিএস রিপোর্ট
29 January, 2020, 05:25 pm
Last modified: 29 January, 2020, 05:35 pm

১৯৭৪ সালে ৩৪৫ দশমিক ৯৭ ডলার দিয়ে রোলেক্স মডেলের একটি ঘড়ি কিনেছিলেন আমেরিকান এক ব্যক্তি। ক্রয়ের ৪৫ বছর পর ঘড়িটির দাম শুনে চক্ষুচড়কগাছ বনে যান ওই ব্যক্তি নিজেই। একটি নিলামে ঘড়িটি তোলার পর তার মূল্য নির্ধারণ করা হয় ৪ লাখ মার্কিন ডলার! 

তবে এই দামেই থেমে যাচ্ছেন না নিলামের মূল্য নির্ধারকরা। তাদের একজন বলেছেন, ঘড়িটির বয়স অনেক হওয়ায় এটির দাম কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ মার্কিন ডলার হওয়া উচিত।

আমেরিকার নর্থ ডেকোটায় ‘এনটিক রোডশো’ নামে একটি অনুষ্ঠানে ঘড়ির মালিক এই ব্যক্তিকে প্রথম উপস্থাপন করা হয়। তিনি মার্কিন বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তা।

তিনি জানান, স্কুবা ডাইভিংয়ে কাজে দেবে এমন ধারণা থেকেই ১৯৭৪ সালের নভেম্বরে এয়ারফোর্স বেইস এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এই ঘড়িটির অর্ডার করেছিলেন। ঘড়িটি তার হাতে এসে পৌঁছায় ১৯৭৫ সালের এপ্রিলে।

নিজের পুরো মাসের বেতনে কেনা ওই ঘড়িটি হাতে পাওয়ার পর এই ব্যক্তির ধারণা হয়েছিল, সমুদ্রের লবণাক্ত পানিতে ডুব দেওয়ার জন্য এই ঘড়িটি নয়, কারণ ঘড়িটি দেখতে অনেক বেশি সুন্দর।

রোলেক্স অয়েস্টার কসমোগ্রাফ মডেলের ওই ঘড়িটি তৈরি করা হয়েছিল ১৯৭১ সালে।

What causes this guy to lose it on @RoadshowPBS?!

Monday at 8 pm on #VermontPBS. pic.twitter.com/O8VpwVzuQl— Vermont PBS (@VermontPBS) January 26, 2020

ঘড়িটি ব্যবহার না করে সেটিকে সুরক্ষিত একটি বাক্সে যত্ন করে রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি। মাঝে মাঝে খুলে যাচাই করে দেখতেন ঠিক আছে কিনা।

মার্কিন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা ঘড়িটিকে শুধু যত্ন করেই রাখেননি, তিনি ঘড়িটির সঙ্গে দেওয়া ওয়ারেন্টিপেপার, রোলেক্সের আসল ব্রুশিয়ার এবং ঘড়ির বাক্সটিকেও নিজের কাছে রেখে দেন।

পিটার প্লেইনস নামে ঘড়িটির একজন মূল্যনির্ধারণকারী জানান, সংগ্রাহকরা এই ঘড়িটি পছন্দ করবে কারণ মার্কিন তারকা অভিনেতা পল নিউম্যান তার ‘উইনিং’ সিনেমায় এই মডেলের একটি ঘড়িটি ব্যবহার করেছিলেন। 
 
তিনি বলেন, “এটা সত্যিই একটি দারুণ সংগ্রহ। পল নিউম্যানের হাতে দেওয়া ঘড়ির মডেলগুলোর এটি একটি দুর্লভ সংস্করণ। আমি মনেকরি, এই মুহুর্তে এই মডেলের আর কোন ভালো সংস্করণ পৃথিবীতে নেই।”

প্লেইনসের ভাষ্য অনুযায়ী, অত্যন্ত দুর্লভ সংস্করণের অব্যবহৃত এই ঘড়িটির বর্তমানে দাম হওয়া উচিত পাঁচ লাখ থেকে সাত লাখ মার্কিন ডলার।

Related Topics

টপ নিউজ

অফবিট / ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • যেভাবে লস অ্যাঞ্জেলেস থেকে চুরি হওয়া কিয়ানু রিভসের ঘড়ি পৌছাল চিলির ডাকাতদের হাতে
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি
  • এলো বিশ্বের ‘সবচেয়ে জটিল’ হাতঘড়ি: দেখায় ৩ রকমে সময় ও চাঁদ-তারার অবস্থান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net