Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

বাংলাদেশ

জহির রায়হান
08 May, 2026, 10:25 am
Last modified: 08 May, 2026, 10:23 am

Related News

  • নেট মিটারিং সম্প্রসারণে এনজিওগুলোকে কাজ করার আহ্বান জ্বালানিমন্ত্রীর
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা: জ্বালানিমন্ত্রী
  • বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বড় ছাড় থাকলেও জীবাশ্ম জ্বালানির প্রাধান্য কমেনি: সানেম
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

জহির রায়হান
08 May, 2026, 10:25 am
Last modified: 08 May, 2026, 10:23 am
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে ৩.৫ একরের বেশি অখণ্ড, অব্যবহৃত ও নিষ্কণ্টক জমির পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে বলা হয়েছে। 

এই উদ্যোগের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), সড়ক ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে তাদের আওতাঅধীন অব্যবহৃত জমির তথ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ'(পিপিপি) কর্তৃপক্ষকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের এই পদক্ষেপ নেওয়া হলো। 

কর্মকর্তারা জানান, ইতিমধ্যে রেলওয়ে বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি সংস্থা থেকে জমির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। 

পর্যায়ক্রমে অন্যান্য সংস্থার কাছ থেকেও তথ্য  নেওয়া হবে। এরপর এসব জমির কতটুকু নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য উপযোগী, তা মূল্যায়ন করা হবে।

এদিকে সরকারি জমিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গতকাল বেজা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। 

বেজা জানায়, এ প্রকল্পে ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এই উদ্যোগের আওতায় ফেনীর সোনাগাজীতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমিতে একটি বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সেখানে ১৩০-১৪০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অনুমোদিত সরকারি গাইডলাইন অনুযায়ী, বিপিডিবি সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্রকল্পের চুক্তি সম্পাদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে, আর বেজা থাকবে জমির মালিক হিসেবে। 

বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো। উৎপাদিত বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ কিনে নেবে এবং পুরো প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত হবে।' 

তিনি জানান, প্রকল্পের জন্য বেজার জমি ব্যবহার করা হবে এবং অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করবে।

'এ কারণে জমির মালিক সংস্থা, বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে,' বলেন তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, বেজা তাদের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যেসব জমি তাৎক্ষণিক শিল্পায়ন পরিকল্পনায় নেই, সেগুলোর তালিকা প্রস্তুত করছে। এসব জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ে আলোচনা হবে। এরপর কোন কোন জমি এই প্রকল্পে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত 'গাইডলাইনস ফর ডেভেলপমেন্ট অভ রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস ইউজিং ল্যান্ড ওনড বাই গভর্নমেন্ট এজেন্সিস আন্ডার পিপিপি মোডালিটি, ২০২৬' শীর্ষক নীতিমালার আওতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে এক সভায় তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো অপরিহার্য।

সভার সূত্র অনুসারে, পানিসম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা মত দেন যে ৩০ এপ্রিলের মধ্যে তারা তাদের অব্যবহৃত জমির বিস্তারিত তথ্য পিপিপি কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

Related Topics

টপ নিউজ

নবায়নযোগ্য জ্বালানি / নবায়নযোগ্য শক্তি / সৌরবিদ্যুৎ / সৌরবিদ্যুৎ কেন্দ্র / সৌরবিদ্যুৎ প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • নেট মিটারিং সম্প্রসারণে এনজিওগুলোকে কাজ করার আহ্বান জ্বালানিমন্ত্রীর
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা: জ্বালানিমন্ত্রী
  • বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বড় ছাড় থাকলেও জীবাশ্ম জ্বালানির প্রাধান্য কমেনি: সানেম
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net