Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
এলো বিশ্বের ‘সবচেয়ে জটিল’ হাতঘড়ি: দেখায় ৩ রকমে সময় ও চাঁদ-তারার অবস্থান

আন্তর্জাতিক

সিএনএন
02 April, 2025, 11:25 am
Last modified: 02 April, 2025, 11:28 am

Related News

  • মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নেওয়া অনন্য ‘ফিনিক্স’ গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

এলো বিশ্বের ‘সবচেয়ে জটিল’ হাতঘড়ি: দেখায় ৩ রকমে সময় ও চাঁদ-তারার অবস্থান

ঘড়ির জগতে ‘জটিলতা’ বলতে সময় জানানোর বাইরের যে-কোনো অতিরিক্ত ফিচার বা বিশেষত্বকে বোঝায়, যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা চাঁদের অবস্থান দেখানো। আর ভ্যাচেরন কনস্টান্টিনের নতুন ‘লে কাবিনোতিয়ে সোলারিয়া আল্ট্রা গ্র্যান্ড কমপ্লিকেশন’ মডেলে এমনই রেকর্ড ৪১টি ফিচার রয়েছে।
সিএনএন
02 April, 2025, 11:25 am
Last modified: 02 April, 2025, 11:28 am
ছবি: ভ্যাচেরন কনস্টান্টিন

এটি সূর্যের অবস্থান অনুসরণ করে। চারটি ছোট ঘণ্টায় হাতুড়ির আঘাতে শব্দ তোলে। এমনকি কখন নির্দিষ্ট কিছু নক্ষত্র পৃথিবী থেকে দেখা যাবে, তাও জানায়।

সুইস ঘড়ি নির্মাতা ভ্যাচেরন কনস্টান্টিনের নতুন মডেলের এই ঘড়িটি শুধু অভিনব ফিচারেই পরিপূর্ণ নয়, এটি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে জটিল যান্ত্রিক হাতঘড়ি।

ঘড়ির জগতে 'জটিলতা' বলতে সময় জানানোর বাইরের যে-কোনো অতিরিক্ত ফিচার বা বিশেষত্বকে বোঝায়, যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা চাঁদের অবস্থান দেখানো। আর ভ্যাচেরন কনস্টান্টিনের নতুন 'লে কাবিনোতিয়ে সোলারিয়া আল্ট্রা গ্র্যান্ড কমপ্লিকেশন' মডেলে এমনই রেকর্ড ৪১টি ফিচার রয়েছে।

এটি বিশেষভাবে তৈরি একটি ঘড়ি, যা মঙ্গলবার সুইজারল্যান্ডের 'ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স' মেলায় প্রদর্শিত হয়। এতে মোট ১,৫২১টি আলাদা যন্ত্রাংশ রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের অনন্য এই আবিষ্কার সুরক্ষিত রাখতে ১৩টি পেটেন্টের আবেদন করেছে, যার মধ্যে সাতটি ঘণ্টার শব্দ তৈরির যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।

ঘড়িটি সময় দেখানোর জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করে। প্রথাগত ২৪ ঘণ্টা সময়, সাইডেরিয়াল সময় (পৃথিবী তার অক্ষের চারপাশে ঘুরতে যে সময় নেয় এবং তা একটি ক্যালেন্ডার দিনের চেয়ে প্রায় চার মিনিট কম) এবং সৌর দিন (পৃথিবীর বক্রাকার কক্ষপথ অনুযায়ী সমন্বয় করা হয়েছে)।

ঘড়ির সামনের অংশ (বামে) এবং পেছনের অংশ। ছবি: ভ্যাচেরন কনস্টান্টিন

ঘড়িটির আরও জটিল কার্যক্রমের মধ্যে রয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব, যা সূর্যের অবস্থান, উচ্চতা, গতি এবং পৃথিবীর বিষুবরেখার সাথে কোণ নির্ধারণ করে। এছাড়া এতে একটি চক্রাকার ডিসপ্লে রয়েছে, যা ১৩টি রাশিচক্রের নক্ষত্রমণ্ডল দেখায় এবং জানায়, কবে আকাশে ওই নক্ষত্রগুলো দৃশ্যমান হবে।

ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ঘড়িটি তৈরি করতে আট বছর সময় লেগেছে এবং এটিকে 'উদ্ভাবনের এক অসাধারণ কীর্তি' হিসেবে অভিহিত করেছে। অনন্য মডেলের এই ঘড়ির কেস ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি। এতে ২০০টিরও বেশি রত্ন রয়েছে, যার মধ্যে একাধিক নীলকান্তমণির চাকতি রয়েছে।

১৭৫৫ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে বিলাসবহুল কোম্পানি রিচমন্টের মালিকানাধীন ভ্যাচেরন কনস্টান্টিনের সবচেয়ে জটিল পকেট ঘড়ি তৈরির রেকর্ডও রয়েছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঘড়িটিকে 'ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির এক কীর্তি' হিসেবে বর্ণনা করে ভ্যাচেরন কনস্টান্টিনের স্টাইল এবং হেরিটেজ পরিচালক ক্রিস্টিয়ান সেলমোনি বলেছেন, ব্র্যান্ডের ঘড়ি বিশেষজ্ঞরা ছোট ছোট যন্ত্রাংশগুলোকে 'সবচেয়ে যুক্তিসঙ্গত এবং সন্নিবেশিত উপায়ে' সাজিয়েছেন।

তিনি বলেন, 'প্রধান উদ্দেশ্য ছিল, সব গুরুত্বপূর্ণ অংশ—সময়, ক্যালেন্ডার, ক্রোনোগ্রাফ এবং শব্দ—একটি প্লেটে একত্রিত করা এবং জ্যোতির্বৈজ্ঞানিক কার্যাবলি আরেকটি প্লেটে রাখা। এইভাবে ঘড়িটি সুষম অনুপাতে তৈরি করা সম্ভব হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ঘড়ি / সুইস ঘড়ি নির্মাতা / চাঁদ / নক্ষত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নেওয়া অনন্য ‘ফিনিক্স’ গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net