Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
মহামারির কারণে ‘এফডিসি কমপ্লেক্স’ নির্মাণকাজে ধীরগতি

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
29 August, 2021, 01:25 pm
Last modified: 29 August, 2021, 01:30 pm

Related News

  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

মহামারির কারণে ‘এফডিসি কমপ্লেক্স’ নির্মাণকাজে ধীরগতি

২০১৮ সালের ২ অক্টোবর অনুমোদন পাওয়া এই প্রকল্প এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
হাবিবুল্লাহ সিদ্দিক
29 August, 2021, 01:25 pm
Last modified: 29 August, 2021, 01:30 pm
এখানে গড়ে তোলা হবে ১৫ তলা ভবন। ছবি: নূর-এ-আলম/টিবিএস

তিন বছরের মধ্যে 'বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ' নামে একটি প্রকল্প শেষ করার কথা থাকলেও তিন বছরে এর নির্মাণ কাজই শুরু হয়নি। এ প্রকল্পে সরকারি বরাদ্দ ছিল ৩২২ কোটি ৭৭ লাখ টাকা।

তিন বছর আগে এই বরাদ্দ এলেও কাজের অগ্রগতি এক শতাংশও হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০১৮ সালের ২ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এফডিসির ইতিহাসে সর্বোচ্চ অর্থের এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় এফডিসির দুটি শুটিং ফ্লোর অপসারণ করে সেখানে একটি ১৫ তলা ভবন নির্মাণ করার কথা। যেখানে সিনেমা হল, শুটিং ফ্লোর, সুইমিংপুল, আবাসিক হোটেল, স্টুডিওসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। 

পুরো ভবনটির নির্মাণ কাজ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা। কিন্তু শেষ তো দূরের কথা এখনো শুরুই হয়নি কাজ। অগ্রগতির মধ্যে প্রকল্পের আওতায় এফডিসির ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর অপসারণ করা হয়েছে গত বছরের জুলাই মাসে।

অতিরিক্ত প্রকল্প পরিচালক আইয়ুব আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ককে বলেন, 'অনেক কারণেই আমাদের কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে করোনাভাইরাস মহামারি একটি বড় কারণ। তাছাড়া নকশা অনুমোদন পেতে আমাদের সময় লেগেছে। এখন নকশা অনুমোদন পেয়েছি। আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।'

তিনি দাবি করেন, টেন্ডার অনেক বড়, তাই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তাই অগ্রগতি তেমন নেই। 'গত কয়েক বছর ধরে আশা করছি, এই বছর কাজ শুরু হবে; কিন্তু হচ্ছে না,' যোগ করেন তিনি।

এদিকে, গত বছরের ২১ সেপ্টেম্বর এফডিসির প্রকল্প এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন আইএমইডির পরিচালক মুহাম্মদ কামাল হোসেন তালুকদার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি জানান, এখন আর তিনি এই প্রকল্প দেখছেন না। তবে এক বছর আগে যেটা দেখেছেন, সেটা তাকে হতাশ করেছে।

তিনি বলেন, '২০২০ সালের আগস্ট পর্যন্ত দুই বছরে ৩২২ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্পটির আর্থিক অগ্রগতি ১ কোটি ৫১ লাখ টাকা। মোট ব্যয়ের হিসাব করলে ০.৪৭% কাজ হয়েছে। অগ্রগতি খুবই ধীরগতির। শুধু তাই নয়, প্রতি মাসে তিন লাখ টাকার মতো পরিবহন ব্যয় হচ্ছে।'

বাড়ছে মেয়াদ

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় স্বাভাবিকভাবে বাড়ছে মেয়াদ। এরইমধ্যে মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে। মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়বে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তবে কত বছর এবং কত টাকা ব্যয় বাড়বে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

অতিরিক্ত পরিচালক আইয়ুব আলী বলেন, 'মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কত বছর হয়েছে, সেটা আমি এখন বলতে পারছি না। বৃদ্ধি করা সময়সীমার মধ্যেই আমরা কাজ শেষ করব।'

এদিকে, এরই মধ্যে প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। পুরো কাজ মনিটর, সুপারভিশন ও আর্কিটেকচারাল ডিজাইনের জন্য ডেক্সটারেস কনসালটেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিষ্ঠানটি ৪ কোটি ৪৭ লাখ টাকার বিনিময়ে এই কাজগুলো করছে।

জানা গেছে, এই প্রকল্পের আওতায় ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূল ভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। এ ছাড়া সিনেমা প্রর্দশনের জন্য চার সেট আধুনিক যন্ত্র কেনা হবে। এ ছাড়াও ৭৩ হাজার ৪৬৯ বর্গমিটার শুটিং ফ্লোর নির্মাণ করা হবে।

Related Topics

টপ নিউজ

এফডিসি কমপ্লেক্স / বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net