Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
শিল্পার দাবি, রাজের অ্যাপের মুভিগুলো ‘ইরোটিক, তবে পর্নোগ্রাফি নয়’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
24 July, 2021, 03:30 pm
Last modified: 24 July, 2021, 03:34 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

শিল্পার দাবি, রাজের অ্যাপের মুভিগুলো ‘ইরোটিক, তবে পর্নোগ্রাফি নয়’

রাজের পর্নোগ্রাফিক ব্যবসা সম্পর্কে কতটা তথ্য ছিল শিল্পার কাছে, সেটাই খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
হিন্দুস্তান টাইমস
24 July, 2021, 03:30 pm
Last modified: 24 July, 2021, 03:34 pm
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

পর্নকাণ্ডে গ্রেপ্তার ব্যবসায়ী রাজ কুন্দ্রার পত্নী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে শুক্রবার জেরা করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা। জুহুর বাড়িতেই এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।

সূত্রের খবর, মুম্বাই পুলিশকে দেওয়া বয়ানে শিল্পা জানিয়েছেন, হটশটস (HotShots) ভিডিও অ্যাপের সঙ্গে তার কোনোরকম লেনদেন নেই। তিনি আরও বলেন, ওই অ্যাপে কী কনটেন্ট ছিল, সেই ব্যাপারেও কিছু জানেন না।

পর্ন ভিডিও তৈরি এবং অ্যাপারে মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ গত সোমবার মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। সংবাদ সংস্থা এনএনআইকে শিল্পার এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, মুম্বাই পুলিশকে অভিনেত্রী সাফ জানিয়েছেন, তার স্বামী নির্দোষ।

শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

শিল্পা আরও জানান, রাজ কুন্দ্রা কোনোরকম পর্নোগ্রাফি তৈরির কাজ করতেন না। পালটা রাজের বিজনেস পার্টনার তথা আত্মীয় প্রদীপ বক্সীর কোর্টে বল ঠেলে দেন অভিনেত্রী।

তিনি বলেন, প্রদীব বক্সী লন্ডন-স্থিত একজন দাগী অভিযুক্ত এবং এই অ্যাপের যাবতীয় কর্মকাণ্ড সেই দেখভাল করত।

রাজের পর্নোগ্রাফিক ব্যবসা সম্পর্কে কতটা তথ্য ছিল শিল্পার কাছে, সেটাই খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। রাজ-শিল্পার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি রাজ কুন্দ্রার অপর কোম্পানি জেএল স্ট্রিমও এখন পুলিশের কড়া নজরদাড়িতে।

পাঁচ মাস আগে এই ওয়েবসাইটের জন্য একটি প্রমোশন্যাল ভিডিও নাকি শুট করেছিলেন শিল্পা। জানা যাচ্ছে, এই ওয়েবসাইটেও অ্যাডাল্ট কনটেন্ট তুলে ধরা হয় এবং এখনো ভারতে অ্যাক্টিভ রয়েছে।

গ্রেপ্তারকৃত রাজ কুন্দ্রাকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: পিটিআই

অন্যদিকে, শুক্রবার রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট। নিজের গ্রেপ্তারিকে অবৈধ দাবি করে গতকালই হাইকোর্টে আবেদন দাখিল করেছেন রাজ কুন্দ্রা।

অভিযুক্তের দাবি, হটশটস অ্যাপের জন্য যে ভিডিওগুলো ব্রিটিশ যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য তিনি বানিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে এই কাণ্ডে, সেগুলো ভালগার (অশ্লীল), কিন্তু তা পর্নোগ্রাফি নয়; কারণ সেখানে প্রকৃত যৌন সঙ্গমের কোনো দৃশ্য নেই।

Related Topics

টপ নিউজ

শিল্পা শেঠি / বলিউড / রাজ কুন্দ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net