Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2026, 07:25 pm
Last modified: 10 April, 2026, 09:08 pm

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ত্রয়োদশ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উপস্থাপনের অনুমতি চাইলে এর ওপর বিরোধিতা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
টিবিএস রিপোর্ট
10 April, 2026, 07:25 pm
Last modified: 10 April, 2026, 09:08 pm
ছবি: সংগৃহীত

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে কণ্ঠভোটে জাতীয় সংসদে পাস হয়েছে 'ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬'। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ত্রয়োদশ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উপস্থাপনের অনুমতি চাইলে এর ওপর বিরোধিতা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বিলটির ব্যাপারে আপত্তি জানিয়ে এবং 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ (২০২৫)' সংরক্ষণের অপরিহার্যতা তুলে ধরে সাইফুল আলম বলেন, "ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫ কোনো সাধারণ আইনি দলিল নয়, এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা কবজ। এই অধ্যাদেশ বাতিল করা মানে কোটি মানুষের সুরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা।"

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "এই অধ্যাদেশ বাতিল হলে ব্যাংক লুটপাটকারীরা আইনের ফাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। অতীতে সংকটগ্রস্ত ব্যাংক বাঁচাতে সাধারণ করদাতাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এই অধ্যাদেশ সরকারি অর্থের অপচয় রোধ করে বেসরকারি উৎস থেকে সংকট নিরসনের পথ দেখায়; এটি বাতিল হলে আবারও সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ঝুঁকির মুখে পড়বে।"

সাইফুল আলম আরও বলেন, "বহু ব্যাংকে প্রকৃত ক্ষমতাশীলরা পর্ষদে নাম না রেখে পর্দার আড়াল থেকে নির্দেশ দেন এবং ব্যাংক লুট করেন। ইসলামী ব্যাংকসহ বহু ব্যাংকে এস আলমের নামে বেনামী মালিকানার মাধ্যমে ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। এই অধ্যাদেশ ছায়া পরিচালকদের আইনগত স্বীকৃতি দিয়ে তাদের জবাবদিহির আওতায় আনার বিধান তৈরি করেছিল। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা বাতিল হলে অসাধু কুশীলবরা আবারও সুরক্ষা পাবে।"

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "ব্যাংক খাতে সরকারের ওপর থাকা বিশাল আর্থিক চাপ কমাতে বেসরকারি উদ্যোগে মূলধন পুনঃস্থাপন জরুরি; এতে নির্দোষ সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা হবে এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে।"

ব্যাংক পুনরুদ্ধারে নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, "ব্যাংকগুলোর সংকট নিরসনে আমরা একটি 'নতুন উইন্ডো' বা বিকল্প সমাধানের পথ তৈরি করেছি, যার মাধ্যমে লিকুইডেশনের ওপর নির্ভর না করেই বিনিয়োগকারীদের সহায়তায় সম্পদ ও দায় পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।"

বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, "আর্থিক খাতে শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং সুশাসন—এই তিনটিই হচ্ছে আর্থিক খাত পরিচালনায় বিএনপির সুপ্রতিষ্ঠিত দলীয় নীতি; আমরা আমাদের এই আদর্শিক অবস্থান থেকে সরব না।"

বিলের ওপর আর কোনো দফাওয়ারি সংশোধনী নেই বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / জাতীয় সংসদ / বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net