Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 04:10 pm
Last modified: 11 April, 2026, 04:27 pm

Related News

  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

মাজার সংলগ্ন দোকানদার বিনা আক্তার জানান, কুকুরটি আগে থেকেই হিংস্র আচরণ করছিল।
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 04:10 pm
Last modified: 11 April, 2026, 04:27 pm
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বাগেরহাটের হযরত খানজাহানের মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমির ধরে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটি কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। অনেক জায়গায় 'কুমিরকে কুকুর খাওয়ানো হচ্ছে'—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার ভিন্ন দাবি করছেন।

মো. ফোরকান হাওলাদার জানান, ঘটনার সময় তিনি ঘাটে দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। হঠাৎ একটি বেওয়ারিস কুকুর এসে তার পায়ে আঁচড় দেয়। আত্মরক্ষার্থে তিনি পা ঝাড়া দিলে কুকুরটি দিঘির পানিতে পড়ে যায় এবং সাথে সাথেই দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। 

ফোরকনের দাবি মতে, তিনি কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসা ও টিকা নিয়েছেন। পরবর্তীতে প্রায় আধঘণ্টা পর কুকুরটির মৃতদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

এদিকে ঘটনার সময় আশপাশে থাকা অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। মাজার সংলগ্ন দোকানদার বিনা আক্তার জানান, কুকুরটি আগে থেকেই হিংস্র আচরণ করছিল এবং কয়েকজনকে আক্রমণ করার পাশাপাশি একটি শিশুকেও কামড় দিয়েছিল।

মাদারীপুর থেকে আসা দর্শনার্থীসহ অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বিষয়টিকে 'অনাকাঙ্ক্ষিত' হিসেবে বর্ণনা করেছেন। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি মাজারের পবিত্রতা রক্ষায় সবাইকে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন দ্রুত পদক্ষেপ নিয়েছেন। 

তিনি জানান, 'কুমিরকে কুকুর খাওয়ানো হচ্ছে' শিরোনামে ছড়ানো খবরটির প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Related Topics

টপ নিউজ

বাগেরহাট / খান জাহান আলী মাজার / কুমির / কুকুর / শিকার / ভিডিও ভাইরাল / মাজারের নিরাপত্তাকর্মী / দিঘি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net