Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
‘ব্ল্যাক প্যান্থার’ সিকুয়েলে ‘আই মে ডেস্ট্রয় ইউ’র মাইকেলা কোয়েল

বিনোদন

টিবিএস ডেস্ক
23 July, 2021, 03:55 pm
Last modified: 23 July, 2021, 04:03 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

‘ব্ল্যাক প্যান্থার’ সিকুয়েলে ‘আই মে ডেস্ট্রয় ইউ’র মাইকেলা কোয়েল

বিশ্বজুড়ে 'ব্ল্যাক প্যান্থার' ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে এবং কমিক বুক অবলম্বনে বানানো প্রথম কোনো চলচ্চিত্র হিসেবে 'সেরা চলচ্চিত্র' ক্যাটাগরিতে পায় অস্কার নমিনেশন।
টিবিএস ডেস্ক
23 July, 2021, 03:55 pm
Last modified: 23 July, 2021, 04:03 pm
মাইকেলা কোয়েল। ছবি: ক্যামেরা প্রেস

২০২০ সালে টেলিভিশন দুনিয়ার সবচেয়ে আলোচিত শোগুলোর একটি, 'আই মে ডেস্ট্রয় ইউ'র কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী মাইকেলা কোয়েল এবার বহুল প্রশংসিত সুপারহিরো চলচ্চিত্র 'ব্ল্যাক প্যান্থারে'র সিকুয়েল 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার'-এ নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুটিং চলমান এই চলচ্চিত্রে কোয়েলকে কোন চরিত্রে দেখা যাবে, তা অবশ্য এখনো প্রকাশ করা হয়নি। রায়ান কুগলার পরিচালিত চলচ্চিত্রটি আগামী বছরের ৮ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

'ওয়াকান্ডা ফরেভার' অবশ্য প্রাথমিকভাবে ২০২২ সালের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে মুক্তির সম্ভাব্য সময় আপাতত পেছানো হয়েছে।

মূল চলচ্চিত্রের মতো এই সিকুয়েলেও লেটিশিয়া রাইট, উইন্সটন ডিউক, লুপিটা নিয়োং'ও, ডানাই গুরিরা ও অ্যাঞ্জেলা ব্যাসেটের অভিনয় করার কথা রয়েছে।

এদিকে, গত বছরের ডিসেম্বরে প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও নিশ্চিত করেছে, 'ব্ল্যাক প্যান্থার'-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা চ্যাডউইক বোসম্যানের অকালমৃত্যুর কারণে এই সুপারহিরো চরিত্র- টি-চ্যালা রূপে নতুন কাউকে নেওয়া হবে না।

'ব্ল্যাক প্যান্থার' চলচ্চিত্রে চ্যাডউইক বোসম্যান

'টি-চ্যালা দ্য ব্ল্যাক প্যান্থার চরিত্রে তার অভিনয় আইকনিক' অভিহীত করে, চ্যাডউইকের সম্মানে এ সিদ্ধান্ত জানান মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিজ।

বলে রাখা ভালো, বিশ্বজুড়ে 'ব্ল্যাক প্যান্থার' ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে এবং কমিক বুক অবলম্বনে বানানো প্রথম কোনো চলচ্চিত্র হিসেবে 'সেরা চলচ্চিত্র' ক্যাটাগরিতে পায় অস্কার নমিনেশন।

'আই মে ডেস্ট্রয় ইউ'তে মাইকেলা কোয়েল। ছবি: ন্যাটালি সিরি/বিবিসি

অন্যদিকে, কোয়েল অভিনীত 'আই মে ডেস্ট্রয় ইউ'ও ব্যাপক প্রশংসিত হয়। লন্ডনের এক পানশালায় বন্ধুদের সঙ্গে আনন্দ করার সময় যৌন হয়রানির শিকার হওয়া আরাবেলা নামে এক নারীর জীবনযুদ্ধে ফিরে আসার চেষ্টা ঘিরে বানানো ১২ পর্বের এই সিরিজ গত গ্রীষ্মে বিবিসি ও এইচবিও'তে প্রচারিত হয়।

  • সূত্র: দ্য ন্যাশনাল

  • আরও পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন 'ব্ল্যাক প্যান্থার' চ্যাডউইক বোসম্যান

Related Topics

টপ নিউজ

চ্যাডউইক বোসম্যান / ব্ল্যাক প্যান্থার / হলিউড / সিকুয়েল / মাইকেলা কোয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net