Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 07:25 pm
Last modified: 05 December, 2025, 07:36 pm

Related News

  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • প্যারামাউন্টের ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচের পথে, নেটফ্লিক্সেই ঝুঁকছে ওয়ার্নার ব্রাদার্স

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

চুক্তির ফলে ‘গেম অফ থ্রোনস’, ‘ডিসি কমিকস’ এবং ‘হ্যারি পটার’-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ন্ত্রণ এখন নেটফ্লিক্সের হাতে।
টিবিএস রিপোর্ট
05 December, 2025, 07:25 pm
Last modified: 05 December, 2025, 07:36 pm
ছবি: নেটফ্লিক্স

হলিউডের অন্যতম প্রাচীন ও মূল্যবান সম্পদ ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ কিনে নিচ্ছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৭২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তিটি মিডিয়া জগতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দরকষাকষিতে প্যারামাউন্ট স্কাইড্যান্সকে পেছনে ফেলে এই জয় পেল নেটফ্লিক্স। প্যারামাউন্ট যেখানে শেয়ার প্রতি ২৪ ডলারের প্রস্তাব দিয়েছিল, সেখানে নেটফ্লিক্স শেয়ার প্রতি প্রায় ২৮ ডলারের প্রস্তাব দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যায়। এই চুক্তির ফলে 'গেম অফ থ্রোনস', 'ডিসি কমিকস' এবং 'হ্যারি পটার'-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ন্ত্রণ এখন নেটফ্লিক্সের হাতে। বড় কোনো অধিগ্রহণ ছাড়াই এতদিন রাজত্ব করা নেটফ্লিক্স এবার ওয়াল্ট ডিজনি এবং প্যারামাউন্টের মতো প্রতিযোগীদের টেক্কা দিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল।

এ বিষয়ে নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোস এক বিবৃতিতে বলেন, 'একসঙ্গে আমরা দর্শকদের তাদের পছন্দের কন্টেন্ট আরও বেশি দিতে পারব এবং আগামী শতাব্দীর গল্প বলার ধরন নির্ধারণে সাহায্য করতে পারব।'

তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে কঠোর একচেটিয়া বাজারবিরোধী বাধার মুখে পড়তে পারে। কারণ এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং সার্ভিসটি তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এইচবিও ম্যাক্সের মালিকানা পাচ্ছে, যার প্রায় ১৩ কোটি সাবস্ক্রাইবার রয়েছে। 

বাজার একচেটিয়া হওয়ার উদ্বেগ কমাতে নেটফ্লিক্স যুক্তি দিয়েছে যে, এইচবিও ম্যাক্সের সঙ্গে তাদের স্ট্রিমিং সার্ভিস একীভূত হলে গ্রাহকরা কম খরচে বান্ডেল অফার পাবেন। এছাড়া ওয়ার্নার ব্রসের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে নেটফ্লিক্স।

নগদ ও শেয়ার মিলিয়ে এই চুক্তি সম্পন্ন হচ্ছে। চুক্তি অনুযায়ী, ওয়ার্নার ব্রস ডিসকভারির শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ২৩.২৫ ডলার নগদ এবং ৪.৫০ ডলার সমমূল্যের নেটফ্লিক্সের শেয়ার পাবেন। সব মিলিয়ে শেয়ারের মূল্য দাঁড়ায় ২৭.৭৫ ডলার। ঋণের হিসাবসহ ওয়ার্নারের মোট মূল্যায়ন দাঁড়িয়েছে ৮২.৭ বিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রস তাদের গ্লোবাল নেটওয়ার্ক ইউনিট আলাদা একটি কোম্পানি হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পর, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্যারামাউন্ট অভিযোগ করেছে, বিক্রয় প্রক্রিয়ায় নেটফ্লিক্সকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ এবং প্যারামাউন্টের ২.২ শতাংশ কমেছে।
 
Related Topics

টপ নিউজ

নেটফ্লিক্স / ওয়ার্নার ব্রস স্টুডিও / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • প্যারামাউন্টের ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচের পথে, নেটফ্লিক্সেই ঝুঁকছে ওয়ার্নার ব্রাদার্স

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net