Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
অর্থের বিনিময়ে নাগরিকত্ব: ভানুয়াতুর পাসপোর্ট কিনছেন রাজনীতিবিদ, পলাতক আসামি ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
15 July, 2021, 07:40 pm
Last modified: 15 July, 2021, 08:22 pm

Related News

  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যে প্রবেশে নিয়ম পরিবর্তন, পাসপোর্ট নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকরা
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • চট্টগ্রামে পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
  • ‘সময় থাকতে লুফে নিন’: দ্বিতীয় পাসপোর্টের জন্য বিশ্বজুড়ে হিড়িক

অর্থের বিনিময়ে নাগরিকত্ব: ভানুয়াতুর পাসপোর্ট কিনছেন রাজনীতিবিদ, পলাতক আসামি ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা

ভানুয়াতু ২০২০ সালে দুই হাজারেরও বেশি মানুষের কাছে পাসপোর্ট বিক্রি করেছে। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সারা বিশ্বে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা ব্যক্তিও আছে দেশটির নাগরিকত্ব কেনা মানুষদের তালিকায়। 
টিবিএস ডেস্ক 
15 July, 2021, 07:40 pm
Last modified: 15 July, 2021, 08:22 pm
মাত্র এক লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে ভানুয়াতুর নাগরিকত্ব কেনা যায়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে এক মাস। ইলাস্ট্রেশন: বেন স্যান্ডার্স/ দ্য গার্ডিয়ান

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ছোট এই দেশটি 'গোল্ডেন পাসপোর্ট' নামের এক বিতর্কিত স্কিমের আওতায় বিদেশিদের কাছে নাগরিকত্ব বিক্রি করে। এ স্কিমের আওতায় ভানুয়াতু ২০২০ সালে দুই হাজারেরও বেশি মানুষের কাছে পাসপোর্ট বিক্রি করেছে। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সারা বিশ্বে পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় থাকা ব্যক্তিও আছে দেশটির নাগরিকত্ব কেনা মানুষদের তালিকায়। 

ভানুয়াতুর নাগরিকত্বের সুবিধা হলো, দেশটির পাসপোর্টধারীরা যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন।

অর্থের বিনিময়ে দেশটির নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া এক সিরীয় ব্যবসায়ী। এছাড়াও, এ তালিকায় আছেন এক উত্তর কোরীয় রাজনীতিবিদ, দুর্নীতিবাজ ইতালিয়ান ব্যবসায়ী, অস্ট্রেলিয়ার কুখ্যাত মোটরসাইকেল গ্যাংয়ের সাবেক সদস্য এবং ৩৬০ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি চুরির দায়ে অভিযুক্ত দুই দক্ষিণ আফ্রিকান ভাই। দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

মাত্র এক লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে ভানুয়াতুর নাগরিকত্ব কেনা যায়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে এক মাস। দেশটিতে জীবনে কখনও না গেলেও নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা হয় না। 

ভানুয়াতুর পাসপোর্টধারীরা যুক্তরাজ্য ও ইইউসহ ১৩০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দেশটিকে করস্বর্গও বলা হয়। কারণ এখানে আয়কর, কর্পোরেট কর অথবা সম্পদের উপর কোনো কর নেই। এর ফলে দেশটি অর্থপাচারের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ভানুয়াতুর এই পাসপোর্ট স্কিমের সুযোগ নিয়ে অপরাধীচক্র প্রশান্ত মহাসাগরের দ্বীপটিতে ঘাঁটি গেড়ে বসতে পারে। 

পরিচয়প্রাপ্তির নতুন দরজা:

গত বছর নাগরিকত্ব বিক্রি করে প্রায় ১২ কোটি ডলার আয় করেছে ভানুয়াতু। ২০২০ সালে দেশটি দুই হাজার ২০০ জনের কাছে নাগরিকত্ব বিক্রি করেছে। পাসপোর্ট কেনা মানুষদের অর্ধেকের বেশি (প্রায় ১২০০) চীনের নাগরিক। এরপর সবচেয়ে বেশি নাগরিকত্ব কিনেছেন নাইজেরিয়ান, রাশিয়ান, লেবানিজ, ইরানী, লিবিয়ান, সিরীয় ও আফগানরা। যুক্তরাষ্ট্রের ২০ জন অস্ট্রেলিয়ার ৬ জন এবং ইউরোপের বেশ কয়েকজন ব্যক্তিও নাগরিকত্বের জন্য আবেদন করেন। 

বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার (সিবিআই) স্কিম অবৈধ নয়। পৃথিবীর অনেক দেশেই সিবিআই কর্মসূচির আওতায় নাগরিকত্ব বিক্রি করে। করবিহীন ব্যাংকিং সুবিধাসহ চলাফেরার স্বাধীনতার মতো অনেক যৌক্তিক কারণেই অনেকে এভাবে বিভিন্ন দেশের নাগরিকত্ব কিনে থাকেন। 

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভানুয়াতুতে যেভাবে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে, তার সুযোগ নিয়ে অপরাধীচক্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে তুলতে পারে। শতাধিক দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিয়ে মাদক চোরাচালানও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। 

গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, ভানুয়াতুর পাসপোর্ট নিয়ে অনেকেই নিজ দেশ ছেড়ে বাইরে অবৈধ ব্যবসা করছেন।

এছাড়াও, আরেকটি সম্ভাব্য বিপদ হলো, ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে যে-কেউ নিজের নাম বদলে ফেলতে পারেন। এর ফলে তারা পেয়ে যান সম্পূর্ণ নতুন পরিচয়। এভাবে অনেক অপরাধী পরিচয় লুকিয়ে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। যার ফলে, ভানুয়াতুর নাগরিকত্ব ও নতুন পরিচয় নিয়ে যেসব দেশে প্রবেশ নিষেধ, সে সব জায়গায় অবাধে যাতায়াত করতে পারবে তারা।

অবশ্য ভানুয়াতু সিটিজেনশিপ অফিস অ্যান্ড কমিশনের চেয়ারম্যান রোনাল্ডো ওয়ার্সালের দাবি, অপরাধের ইতিহাস আছে এমন কাউকে ভানুয়াতুর নাগরিকত্ব দেওয়া হয় না। তিনি আরও দাবি করেন যে, ভানুয়াতুতে আইনিভাবে কেউ নাম বদলাতে চাইলে, তার ব্যাপারে সব ধরনের খোঁজখবর নেওয়া হয়। 

ইইউ-এর উদ্বেগ:

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) চাপের মুখে ভানুয়াতু প্রতিশ্রুতি দিয়েছে যে, নাগরিকত্বের জন্য আবেদন করা প্রত্যেক প্রার্থীর ব্যাপারে সবকিছু খতিয়ে দেখা হবে। 

এই প্রতিশ্রুতির পরও দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এবং নিষেধাজ্ঞা পাওয়া কিংবা নিজ দেশের পুলিশ খুঁজছে, এমন ব্যক্তিদের পাসপোর্ট দিয়েছে দেশটি। 

অবশ্য কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, এমন অনেক বিখ্যাত ব্যক্তিও দেশটির নাগরিকত্ব কিনেছেন। এক আমিরাতি রাজকন্যা ও নাইজেরিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব আছেন এই তালিকায়। 

এছাড়াও, লিবিয়ার সাবেক জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজও ভানুয়াতুর পাসপোর্ট কিনেছেন। এ বছরের মার্চে পদত্যাগ করার পর তিনি লিবিয়া ছাড়েন। এরপর ভানুয়াতুর নাগরিকত্ব কেনেন। গার্ডিয়ান অবশ্য তার নাগরিকত্ব কেনার প্রক্রিয়ায় কোনো অসামঞ্জস্য বা অনিয়মের প্রমাণ পায়নি। 

ভানুয়াতুর নাগরিকত্ব কেনা রাজনীতিবিদদের তালিকায় আরও আছেন দামেস্কের সাবেক গভর্নর আলা ইব্রাহিম এবং সাবেক ভারতীয় রাজনীতিবিদ বিনয় মিশ্র। বিনয় এখন ভানুয়াতুতে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। 

ভানুয়াতুর পাসপোর্ট পাওয়া অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: 

  • ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ প্ল্যাটফর্ম আফ্রিক্রিপ্ট-এর প্রতিষ্ঠাতা রইস ও আমির কাজি। তাদের বিরুদ্ধে ৩.৬ বিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। যদিও দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন।
  •  
  • ইতালিয়ান ব্যবসায়ী গিয়ানলুইগি টোর্জি। লন্ডনে সম্পত্তি কেনার সময় ভ্যাটিকান কর্মকর্তাদের কাছ থেকে প্রায় ১৮ মিলিয়ন ডলার আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। 
  • তুরস্কের ব্যাংকিং মোগল হাইয়্যাম গারিপোগলু। তার বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

  • আলজেরিয়ার বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা ঘালি বেলকেসির। তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

  • সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ উপদেষ্টা ও ব্যবসায়ী খালেদ আল-আহমদ। ২০১৯ সালের জুনে তিনি ভানুয়াতুর নাগরিকত্ব কেনেন।

  • এছাড়াও একজন উচ্চপদস্থ উত্তর কোরীয় রাজনীতিবিদ ও তার স্ত্রী চীনের পাসপোর্ট ব্যবহার করে ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে ধারণা গার্ডিয়ানের। 

কাগজে-কলমে নিয়ম হচ্ছে, সিরিয়া, ইরাক, ইরান ইয়েমেন ও উত্তর কোরিয়ার নাগরিকরা যদি প্রমাণ করতে না পারেন যে তারা পাঁচ বছর নিজ দেশের বাইরে থেকেছেন, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয় না ভানুয়াতু। কিন্তু, গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই দেশগুলোতে বসবাসরত অবস্থায়ই অনেককে নাগরিকত্ব দেওয়া হয়েছে। 

সিরীয় রিয়েল এস্টেট ম্যাগনেট আব্দুল রহমান খিতির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি ভানুয়াতুর নাগরিকত্ব কেনেন। অবশ্য ভানুয়াতুর সিটিজেনশিপ অফিস এন্ড কমিশনের দাবি, নিষেধাজ্ঞা আরোপ হওয়ার বেশ কিছুদিন আগেই নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন খিতি। তাদের আরো দাবি, খিতি সিরিয়ার বাইরে পাঁচ বছর বাস করার প্রমাণ পেশ করেছিলেন।

পাসপোর্ট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ঋণ শোধ করছে ভানুয়াতু। ছবি: জেসিকা পালমার/ গেটি ইমেজেস

আয়ের বড় উৎস: 

ভানুয়াতু পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটি দেনার দায়ে জর্জরিত। ২০১৪ সালের ভয়াবহ সাইক্লোনে দেশটি ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

পাসপোর্ট বিক্রি থেকে প্রাপ্ত টাকা দিয়ে ঋণ শোধ করছে ভানুয়াতু। করোনা মহামারীর বিরুদ্ধে লড়তেও দেশটিকে সাহায্য করেছে পাসপোর্ট বিক্রির টাকা। 

এভাবে টাকার বিনিময়ে পাসপোর্ট বিক্রির কিছু অসুবিধা থাকলেও ভানুয়াতুর মতো সীমিত সম্পদের একটি দেশের জন্য এই ব্যবস্থা বেশ উপকারী। ভানুয়াতু সরকার অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে, পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ায় তারা আরো স্বচ্ছতা আনবে। এ প্রক্রিয়ার সঙ্গে ইউরোপের একটি দক্ষ আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে দাবি করেছে দেশটি। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান

 

Related Topics

টপ নিউজ

নাগরিকত্ব বিক্রি / পাসপোর্ট / পাসপোর্ট বাণিজ্য / ভানুয়াতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যে প্রবেশে নিয়ম পরিবর্তন, পাসপোর্ট নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকরা
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • চট্টগ্রামে পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
  • ‘সময় থাকতে লুফে নিন’: দ্বিতীয় পাসপোর্টের জন্য বিশ্বজুড়ে হিড়িক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net