Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
২০২০-২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়ালো তৈরি পোশাক রপ্তানি

অর্থনীতি

রিয়াদ হোসেন & জসীম উদ্দীন
05 July, 2021, 09:40 am
Last modified: 05 July, 2021, 01:08 pm

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

২০২০-২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়ালো তৈরি পোশাক রপ্তানি

২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩০.৮৬ বিলিয়ন ডলার। ইপিবির গত বছরের পরিসংখ্যানের বিবেচনায় সদ্য সমাপ্ত অর্থবছরে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় তিন বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ১০ শতাংশ।
রিয়াদ হোসেন & জসীম উদ্দীন
05 July, 2021, 09:40 am
Last modified: 05 July, 2021, 01:08 pm

করোনা ভাইরাস সৃষ্ট কঠিন সময়েও পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র অনুসারে, ২০২০-২১ অর্থবছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) নির্ধারিত ৩০.৭৬ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম হয়েছে ।

সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩০.৮৬ বিলিয়ন ডলার। ইপিবির গত বছরের পরিসংখ্যানের বিবেচনায় সদ্য সমাপ্ত অর্থবছরে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় তিন বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ১০ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে রপ্তানির হিসাব করেছে বিজিএমইএ। তবে রপ্তানির হিসাব প্রকাশকারী প্রতিষ্ঠান ইপিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতেও তৈরি পোশাক রপ্তানির এমন চিত্রে আশাবাদী রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা। পোশাক রপ্তানিকারকরা আগামী মাসগুলোতে ভালো রপ্তানির সম্ভাবনা দেখছেন।

মূলত ভারত, চীন ও মায়ানমার থেকে কিছু রপ্তানি আদেশ বাংলাদেশে আসতে শুরু করায় এখন কারখানাগুলোর কাজ বেড়েছে। তবে, পোশাকের প্রধান কাঁচামাল তুলার দাম এবং পরিবহনসহ ফ্রেইট খরচ বেড়ে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এর সঙ্গে ক্রমাগত পোশাকের দর কমে যাওয়ায় রপ্তানিকারকরা উদ্বিগ্ন। 

বিজিএমইএ'র সহ সভাপতি মো. শহীদুল্লাহ আজিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রপ্তানি আদেশ বাড়ছে। মূলত চীন, ভারত ও মায়ানমার থেকে সরে আসা কিছু অর্ডার আমরা পাচ্ছি। এর সঙ্গে গত কয়েক বছরে তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে আমরা যে ঈর্ষণীয় উন্নতি করেছি, তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে ক্রেতাদের আস্থা বাড়ছে। ফলে, ওয়াল্ট ডিজনির এর মত প্রতিষ্ঠান আট বছর পর বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার জন্য আসার ঘোষণা দিয়েছে।"

অবশ্য রপ্তানি বাড়লেও এর সঙ্গে ক্রমাগত পোশাকের দাম কমে যাওয়া নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিজিএমইএর সহ সভাপতি ও অন্যতম বড় ওভেন রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্লাসিক গ্রুপের এই কর্ণধার। একইসঙ্গে, যে সব ক্রেতা নতুন করে বাংলাদেশের আসছে, ইজ অব ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করার সূচকে প্রত্যাশিত অগ্রগতি করতে না পারায় তাদের ধরে রাখা যাবে কিনা, তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি। 

২০২০ সালের মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর রপ্তানি কমতে থাকে ব্যাপকভাবে। বাংলাদেশের রপ্তানির প্রায় ৮৪ শতাংশেই আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু করোনার ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে ৩৮.২ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে পোশাক রপ্তানি হয় মাত্র ২৭.৯৫ বিলিয়ন ডলার।

এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে ৩৪.১৩ বিলিয়ন ডলার রপ্তানি হলেও ২০১৯-২০ অর্থবছরে তা ২৭.৯৫ বিলিয়ন ডলারে নেমে আসায় রপ্তানি কমে যায় ১৮ শতাংশেরও বেশি।

অবশ্য বিজিএমইএ বলছে, ২০১৯-২০ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিলো ২৬.৫৭ বিলিয়ন ডলার। ফলে বিজিএমইএ'র তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে পোশাক রপ্তানি বেড়েছে ১৬ শতাংশের কিছু বেশি। 

এদিকে বিজিএমইএ আশা করছে, নতুন করে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হতে পারে ৩৩.৭ বিলিয়ন ডলার। যদিও সংগঠনটির সভাপতি ফারুক হাসান সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে প্যান্ডেমিক শুরু হওয়ার আগের অর্থবছরের (২০১৮-১৯) রপ্তানিকে অতিক্রম করবে বলে আশার কথা জানিয়েছেন। 

তবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ সভাপতি ফজলে শামীম এহসান চলতি অর্থবছরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি মহামারি পূর্ব সময়ের চেয়ে বেশি হতে পারে বলে আশার কথা জানিয়েছেন।

বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, যদি কোভিড পরিস্থিতির অবনতি না হয়, তাহলে চলতি অর্থবছরে বাংলাদেশের নিটওয়্যার পোশাক রপ্তানি বাড়বে ১৫ শতাংশ। তবে ফ্রেইট খরচ প্রায় ১৫০ শতাংশ ও কাঁচামালের দাম ১৫ শতাংশ বেড়ে যাওয়ার ফলে রপ্তানি বাড়লেও দেশের সার্বিক আয় কমে যাবে।  

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রপ্তানির অর্জন ইতিবাচক হলেও তা এখনও মহামারি পূর্ব পর্যায়ে যেতে পারেনি। অর্থাৎ বলা যায়, এখন পর্যন্ত পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে। তবে, আগামী মাসগুলোতে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। রপ্তানি বাড়লেও কারখানা মালিকরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, সে তুলনায় তা হতাশাজনক। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সে অবস্থায় যেতে আরো পাঁচ বছরের মত লেগে যাবে। "

তবে কেবল সাধারণ মানের পোশাক তৈরি করে বাংলাদেশের রপ্তানি বাড়লেও তাতে উদ্যোক্তারা প্রত্যাশিত দর পাবেন না উল্লেখ করে তিনি বলেন, "আমাদের কটন নির্ভর পণ্য থেকে ম্যান মেড বা কৃত্রিম ফাইবারে যেতে হবে।"

উচ্চ ভ্যালুসম্পন্ন পণ্যে যেতে পারলে বাংলাদেশ বিশ্ববাজার ধরতে পারবে বলে আশার কথা জানান তিনি। 

২০১৩ সালে রানা প্লাজা ধসের পরের বছর বিজিএমইএ ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। 

প্রসঙ্গত, বিশ্বব্যাপী পোশাক বাজারের ৭০ শতাংশের উপরে ম্যান মেড বা কৃত্রিম ফাইবারের হলেও বাংলাদেশে কটন ভিত্তিক পোশাক পণ্য এখনও ৭০ শতাংশের বেশি।

বিজিএমইএ সহসভাপতি মো. শহীদুল্লাহ আজিম মনে করেন, কৃত্রিম ফাইবারে যেতে পারলে ভ্যালু অ্যাড বর্তমানের তুলনায় ২০ থেকে ২৫  শতাংশ বেড়ে যাবে। 

 

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক শিল্প / রপ্তানি / রপ্তানি আয় লক্ষ্যমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net