Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ফের বাড়তে পারে রপ্তানিখাতের প্রণোদনার ঋণ পরিশোধের সময়সীমা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 June, 2021, 10:40 pm
Last modified: 26 June, 2021, 10:43 pm

Related News

  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

ফের বাড়তে পারে রপ্তানিখাতের প্রণোদনার ঋণ পরিশোধের সময়সীমা

আগামী ৩০ জুনের মধ্যেই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
টিবিএস রিপোর্ট
26 June, 2021, 10:40 pm
Last modified: 26 June, 2021, 10:43 pm

গতবছর মার্চে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত ৬৬ দিনের সাধারণ ছুটিকালীন সময়ে গার্মেন্টসহ রপ্তানিখাতের শ্রমিকদের তিন মাসের বেতন ভাতা বাবদ সরকারের দেওয়া প্রণোদনার অর্থ পরিশোধের সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়তে পারে। আগামী ৩০ জুনের মধ্যেই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ২ শতাংশ সার্ভিস চার্জে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫০০০ কোটি টাকা এবং বৃহৎ শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে আরও ৫০০০ কোটি টাকা ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। ৬ মাস গ্রেস পিরিয়ড শেষে গত ডিসেম্বর থেকে ১৮ কিস্তিতে এসব ঋণ পরিশোধের শর্ত ছিল বাংলাদেশ ব্যাংকের। পরে গার্মেন্ট ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে গ্রেস পিরিয়ড আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।

রপ্তানি ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ওই ঋণ পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ বাড়তি সময় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে। সর্বশেষ আবেদনে গ্রেস পিরিয়ড আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছে সংগঠন দুটি।

'পোশাক মালিকদের ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড ৩০ জুন পর্যন্ত আছে। সময় বাড়ানোর বিষয়ে তারা যে আবেদন করেছেন, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কাজ করছে'—শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান অর্থমন্ত্রী।

আগামী ঈদ-উল-আযহায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে গতবারের মতো প্রণোদনা চেয়েছেন মালিকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। 

করোনাভাইরাসের কারণে দেশে প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্র হয়েছে বলে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু এতদিন এসব প্রতিবেদন গ্রহণ করেননি অর্থমন্ত্রী। 

গত সপ্তাহে সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, দেশে এখন দরিদ্রের সংখ্যা সাড়ে ৬ কোটি।

এ তথ্য গ্রহণ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, 'বিবিএসের এ তথ্য এখনও আমার কাছে আসেনি। নতুন যারা দরিদ্র হয়েছে, তাদের আইডেনটিফাই করা হবে। আর ইতোমধ্যে যাদের আইডেনটিফাই করা আছে, তাদের সহায়তা দেওয়া হচ্ছে।'

তিনি বলেন, নতুন করে শুরু হতে যাওয়া শাটডাউনে নগর দরিদ্র্যদের জীবনযাত্রায় যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেটি অবশ্যই প্রধানমন্ত্রী দেখবেন। যদি এ ধরনের কিছু দেখা যায়, সেগুলো টেক কেয়ার করার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

করোনা মোকাবেলায় পর্যাপ্ত ভ্যাকসিন নিশ্চিত করতে না পারায় সরকারের উদ্বেগ রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, 'একটা বিষয়ে আমিও কনসার্ন। আমরা কিছুটা কনসার্ন। ভ্যাকসিনেশন ইজ মাস্ট। এটা যত দ্রুত সম্ভব, করতে হবে। সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।' 

করোনা পরিস্থিতি বিবেচনা করে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধে অর্থ ছাড়ে লাগাম টানা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'বিভিন্ন খাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত। তবে অপচয়ের জন্য অর্থ ছাড় করা হবে না।'  
 

Related Topics

টপ নিউজ

রপ্তানি খাত / রপ্তানি / রপ্তানি বাণিজ্য / অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net