Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2026, 08:15 pm
Last modified: 21 July, 2026, 08:34 pm

Related News

  • কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   
  • সরকারি হাসপাতালের অব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতির তালিকা করে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। তারা এ ঘটনায় মামলা না করার জন্য হুমকিও দিচ্ছে।
টিবিএস রিপোর্ট
21 July, 2026, 08:15 pm
Last modified: 21 July, 2026, 08:34 pm

বিশ্বকাপ ফাইনালের স্পেন ও আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের বাঁশখালীতে হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী পরিবারটির অভিযোগ- স্থানীয় মোরশেদুল আলমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। 

ঘটনার পর গুরুতর আহত ময়রা খাতুন (৫৫) ও তার মেয়ে রাবিয়া খাতুনকে (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। 

আহতদের স্বজনরা জানান, স্পেন ও আর্জেন্টিনার খেলা নিয়ে স্থানীয় যুবক রাকিবের সঙ্গে মোরশেদুল ইসলামের এক অনুসারীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে সোমবার সকালে মোরশেদুল ইসলাম ও তার ভাই হাবিবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাকিবের বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী ময়রা খাতুন ও তার মেয়েসহ কয়েকজন বাঁধা দিতে গেলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়রা খাতুন ও তার মেয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। 

ময়রা খাতুনের ছেলে মোহাম্মদ রাসেল বলেন, "আমার মা ও বোন কোনো পক্ষের ছিল না। প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে তারা হামলার শিকার হয়েছে। দা-কুড়াল দিয়ে তাদের মাথা, কপাল ও মুখে গুরুতর আঘাত করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।"

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা মামলা করতে ভয় পাচ্ছেন। এমনকি অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দিয়েছেন, যেন মামলা না করা হয়। তবে থানায় মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে ভুক্তেভোগী পরিবারটি। 

এ বিষয়ে অভিযুক্ত মোরশেদুল ইসলাম ও তার ভাই হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।  

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তিনি বলেন, "ঘটনায় দুই থেকে তিনজন আহত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।"

তিনি আরও বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

হামলা / মা / আহত / পুলিশ / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   
  • সরকারি হাসপাতালের অব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতির তালিকা করে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net