Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2026, 04:45 pm
Last modified: 31 July, 2026, 04:53 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • কুমিল্লায় ফল বিক্রিকে কেন্দ্র করে ৪ গ্রামের বসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   

রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে গত এক বছরে অন্তত ১৪৭ বার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৪০ জন যাত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে। গত এক বছরে অন্তত ৪০টি ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
টিবিএস রিপোর্ট
31 July, 2026, 04:45 pm
Last modified: 31 July, 2026, 04:53 pm
ফাইল ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জানালার কাচ ভেঙে এক যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার ডুলাহাজারার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চকরিয়ার ইসলামাবাদ এলাকা অতিক্রম করে ডুলাহাজারার কাছাকাছি পৌঁছালে হঠাৎ বাইরে থেকে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়। পাথরের তীব্র আঘাতে ট্রেনের নন-এসি কোচের 'ঝ' বগির জানালার কাচ ভেঙে যায়। এতে ১১ নম্বর আসনে বসা যাত্রী বিপ্লব কুমার দাশের হাত কেটে যায়। একই বগিতে থাকা দীপ্ত নামের অপর এক যাত্রীর হাতেও চোট লাগে। আহত বিপ্লব কুমার কক্সবাজার জেলা জজ কোর্টে কর্মরত। পরে ট্রেনের ভেতরেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

ওই জানালার ঠিক পাশেই ১২ নম্বর আসনে বসা উন্নয়ন সংস্থার কর্মকর্তা তাওহীদ মুরাদ জানান, তিনি জানালা বন্ধ করে ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে কাচ ভেঙে তার গায়ে এসে পড়ে। তিনি বেঁচে গেলেও পাশে থাকা যাত্রীর হাত কেটে যায় বলে জানান তিনি। 

এ বিষয়ে জানতে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা টিবিএসকে বলেন, 'এই ঘটনার বিষয়ে এখনও কিছু জানি না। খোঁজখবর নিচ্ছি।' 

বগিতে থাকা অন্য যাত্রীরা জানান, দুর্ঘটনার পর ট্রেনের অ্যাটেনডেন্ট ও গার্ডদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি হয়। নিরাপত্তার কথা ভেবেই মানুষ ট্রেনে যাতায়াত করে। কিন্তু এভাবে চলন্ত ট্রেনে পাথর ছুড়লে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। 

রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে গত এক বছরে অন্তত ১৪৭ বার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৪০ জন যাত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে। গত এক বছরে অন্তত ৪০টি ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রতিদিন এ রুটে চার জোড়া ট্রেন চলাচল করে। ফলে এ ধরনের ঘটনা যাত্রীদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ট্রেনে পাথর নিক্ষেপ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • কুমিল্লায় ফল বিক্রিকে কেন্দ্র করে ৪ গ্রামের বসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net