Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আন্তর্জাতিক

আল জাজিরা; অ্যাক্সিওস
18 July, 2026, 11:50 pm
Last modified: 19 July, 2026, 12:36 am

Related News

  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আল জাজিরা; অ্যাক্সিওস
18 July, 2026, 11:50 pm
Last modified: 19 July, 2026, 12:36 am
২০২৪ সালে জর্ডানে মার্কিন জর্ডানি সেনাদের মহড়া। ছবি: জর্ডান পিক্স

জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছে। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে আরও এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার সেন্টকম বলেছে, আহত চার মার্কিন সেনাকে উদ্ধার করে দ্রুত জর্ডানের হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে ইতিমধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত হওয়া বাকি সেনাসদস্যদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, নিহতদের 'পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে' সেন্টকম এখনই বিস্তারিত তথ্য কিংবা সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করছে না। তাদের নিকটাত্মীয়দের খবর দেওয়ার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করা হবে।

২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যান ছয়জনের।  কুয়েতের এক কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় নিহত হন আরও ছয় মার্কিন সেনা। 

এছাড়া চলতি মাসের শুরুর দিকে আরব সাগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান মার্কিন নৌবাহিনীর এক পাইলট। 

ইরানে এই আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ৪০০-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।

দুই সপ্তাহ আগে নতুন করে ইরানে হামলা শুরুর পর এই প্রথম তেহরানের পাল্টা আক্রমণে মার্কিন বাহিনীর কোনো সদস্য প্রাণ হারালেন। 

শনিবার জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অন্তত দুটি ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। এই ঘাঁটিতেই অবস্থান করছিল মার্কিন সেনা ও তাদের যুদ্ধবিমান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে মিসাইল দুটির আঘাতের দৃশ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে, হামলার ঠিক পরপরই গোটা এলাকা কুণ্ডলী পাকানো ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল।

পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান পাল্টাপাল্টি হামলার জেরে ফের দীর্ঘস্থায়ী যুদ্ধ বাধলে গোটা অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

ইতিমধ্যেই সেতু ও লবণাক্ত পানি শোধনাগারসহ (ডিস্যালিনেশন প্ল্যান্ট) ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে আমেরিকা।

পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। যেসব উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানকার জ্বালানি অবকাঠামো ও সুপেয় পানির অন্যতম উৎস পানি শোধনাগারগুলোতে হামলা করেছে ইরানি বাহিনী।

আইন বিশেষজ্ঞরা বলেছেন, উভয় পক্ষের এমন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জর্ডান, কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রধান। 

তবে আপাতত কোনো পক্ষই সম্ভবত পিছু হটতে রাজি নয়। 

শনিবার এক বিবৃতিতে মার্কিন হামলার কড়া নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব হামলা প্রমাণ করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর 'মূল্যহীন এবং বাতিল'।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ইরান / যুক্তরাষ্ট্র / মার্কিন সেনা নিহত / জর্ডান / মধ্যপ্রাচ্য / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net