Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
ব্ল্যাক ফাঙ্গাসকে ভয় পাওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2021, 01:10 pm
Last modified: 25 May, 2021, 03:45 pm

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী

ব্ল্যাক ফাঙ্গাসকে ভয় পাওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

ভারতজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হাজার হাজার রোগী পাওয়া গেছে। সেদেশের দুটি রাজ্য ইতোমধ্যেই একে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2021, 01:10 pm
Last modified: 25 May, 2021, 03:45 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ফটো।

ঢাকায় দুজন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ রোগ নিয়ে ভীত-সন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চীনা ভ্যাকসিনের উদ্বোধনকালে তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতার মাধ্যমেই এটিকে প্রতিহত করা সম্ভব।

দেশে প্রথমবার ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত হওয়া দিনেই এমন মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, আজ ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত একজন রোগী বারডেম হাসপাতালে ভর্তি আছে এবং আরেকজন 'সাসপেক্টেড' রোগী পাওয়া গেছে বলে জানান বারডেম হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি বারডেম কতৃর্পক্ষ স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর প্রক্রিয়া শুরু করেছে।    

ডা. নাজমুল ইসলাম বলেন, 'সাসপেক্টেড' রোগীর বাড়ি সাতক্ষীরায়। ঐ ব্যক্তি এর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি না তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সাসপেক্টেড রোগী ৫৩ বছর বয়সী একজন পুরুষ। জ্বর-কাশির মতো করোনা পরবর্তী উপসর্গ নিয়ে এ মাসের ১৭ তারিখে তিনি হাসপাতালে ভর্তি হন।

ডা. নাজমুল ইসলাম বলেন, ব্ল্যাক ফাঙ্গাস নতুন কোনো রোগ নয়। ডায়বেটিক, নন-ডায়বেটিক রোগী যাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা কম তাদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে দেখা যায়। কোভিড রোগীদের ইমিউনিটি কম, তাই তাদের মধ্যে এ রোগ পাওয়া যাচ্ছে।

চলতি মাসের শুরুর দিকেই ভারতের চিকিৎসকরা 'মিউকরমাইকোসিস' নামক এক বিরল ও বিপজ্জনক ছত্রাক সংক্রমণের অস্তিত্ব খুঁজে পান, যা 'ব্ল্যাক ফাঙ্গাস' নামেও পরিচিত।  

এই  মুহূর্তে যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন, তাদের অনেকেই হয়তো কোভিড রোগী ছিলেন কিংবা মাত্রই কোভিড থেকে সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এর প্রভাবে যাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে অথবা শারীরিক নানা সমস্যা, বিশেষত ডায়াবেটিসে ভুগছেন, তারাই এবার এই নতুন রোগের শিকার হচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হাজার হাজার রোগী পাওয়া গেছে। ভারতের দুটি রাজ্য ইতোমধ্যেই একে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে এবং কেন্দ্রীয় সরকার এটিকে 'গুরুতর রোগ' হিসেবে অভিহিত করেছে।

Related Topics

টপ নিউজ

ব্ল্যাক ফাঙ্গাস / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net