Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 09:35 pm
Last modified: 31 October, 2023, 09:43 pm

Related News

  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি

হু-এর সনদ পাওয়ার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের অসাধারণ এ অর্জনে গর্ব প্রকাশ করেন। এর আগে ফাইলেরিয়া (গোদ) ও পোলিও নির্মূলে সফল প্রচেষ্টার জন্য বাংলাদেশের স্বীকৃতি পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 09:35 pm
Last modified: 31 October, 2023, 09:43 pm
দক্ষিণ-পূর্ব এশিয়ায় হু-এর আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং কালাজ্বর নির্মূলে বিশ্বের পথিকৃৎ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের হাতে সার্টিফিকেট তুলে দেন। ৩১ অক্টোবর, ২০২৩। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করার মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ৭৬তম দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসনীয় এ সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।

চার দিনব্যাপী সম্মেলনটি সোমবার শুরু হয়েছে — চলবে ২ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় হু-এর আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং কালাজ্বর নির্মূলে বিশ্বের পথিকৃৎ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের হাতে সার্টিফিকেট তুলে দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রস আধানম ঘেব্রেইসুস এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।

হু-এর সনদ পাওয়ার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের অসাধারণ এ অর্জনে গর্ব প্রকাশ করেন। এর আগে ফাইলেরিয়া (গোদ) ও পোলিও নির্মূলে সফল প্রচেষ্টার জন্য বাংলাদেশের স্বীকৃতি পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের দেশের সমগ্র স্বাস্থ্য খাত এ অসাধারণ কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত।'

চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত অতিথিদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের অসংখ্য অর্জন তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশে স্বাস্থ্যসেবা পরিষেবার সামগ্রিক মান বাড়ানোর জন্য বর্তমান সরকারের গৃহীত বিশেষ উদ্যোগগুলোর দিকে মনোযোগ আকর্ষণ করেন তিনি।

এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, ও উত্তর কোরিয়াসহ ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. মনসুখ মান্ডাভিয়া।

হু-এর মতে, চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে কালাজ্বর প্রাণঘাতী হতে পারে। এ রোগে অনিয়মিত জ্বর, ওজন হ্রাস, প্লীহা ও যকৃতের বৃদ্ধি এবং রক্তশূন্যতার লক্ষণ দেখা দেয়।

Related Topics

টপ নিউজ

কালাজ্বর / ব্ল্যাক ফিভার / রোগ নির্মূল / রোগ / স্বাস্থ্যসেবা / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net