Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

অফবিট

বিবিসি
05 December, 2025, 03:05 pm
Last modified: 05 December, 2025, 04:14 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?

কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

কাশি হলেই আমরা সাধারণত ওষুধের দোকানের দিকে ছুটি। কাশির সিরাপ খুঁজি। কিন্তু এই সিরাপ কি আসলেই কাজ করে? নাকি ঘরে তৈরি লেবু-মধুর মিশ্রণই এর চেয়ে ভালো? ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জ্যাকি স্মিথ রেডিও ফোর-এর ‘স্লাইসড ব্রেড’ অনুষ্ঠানে জানিয়েছেন আসল সত্যটা।
বিবিসি
05 December, 2025, 03:05 pm
Last modified: 05 December, 2025, 04:14 pm
ওষুধের মাত্রা বা ডোজের দিকে খেয়াল রাখা খুব জরুরি। ছবি: সংগৃহীত

শীতের এই সময়ে ভাইরাস জ্বর ঘরে ঘরে। অফিস, বাসা কিংবা গণপরিবহন—সবখানেই এখন খুকখুক কাশির শব্দ।

কাশি হলেই আমরা সাধারণত ওষুধের দোকানের দিকে ছুটি। কাশির সিরাপ খুঁজি। কিন্তু এই সিরাপ কি আসলেই কাজ করে? নাকি ঘরে তৈরি লেবু-মধুর মিশ্রণই এর চেয়ে ভালো?

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জ্যাকি স্মিথ রেডিও ফোর-এর 'স্লাইসড ব্রেড' অনুষ্ঠানে জানিয়েছেন আসল সত্যটা।

দামি ব্র্যান্ডের দরকার নেই

বেশিরভাগ কাশিই হয় সাধারণ সর্দি বা কোল্ড ভাইরাস থেকে। এই ভাইরাসগুলো সাধারণত আপনা-আপনিই শরীর থেকে বিদায় নেয়। কাশির সিরাপ কিন্তু এই ভাইরাস মারতে পারে না। এটি শুধু গলাকে একটু আরাম দেয় এবং কাশি হওয়ার ভাবটা কমায়।

যদি খুশখুসে বা শুকনো কাশি হয়, তবে গ্লিসারলযুক্ত সিরাপ গলাকে ভিজিয়ে রাখে। এটি গলার ভেতরের শুষ্ক ভাব কমায়। অধ্যাপক স্মিথ বলেন, এর জন্য বেশি দাম দিয়ে নামী ব্র্যান্ডের ওষুধ কেনার কোনো মানে হয় না। কম দামি সাধারণ ব্র্যান্ডের ওষুধও ঠিক একই কাজ করে।

তবে লেবেলে চিনির পরিমাণটা দেখে নেওয়া জরুরি। মিষ্টি সিরাপে প্রচুর চিনি থাকে। তাই চিন্তার কারণ থাকলে সুগার-ফ্রি বা চিনিমুক্ত ওষুধ বেছে নেওয়াই ভালো।

কাশির ওষুধে অনেক সময় 'অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট' বা বিশেষ উপাদানের কথা বলা থাকে। যেমন ডেক্সট্রোমেথরফানের কথা লেখা থাকে। দাবি করা হয়, এটি কাশি থামিয়ে রাখে। কিন্তু অধ্যাপক স্মিথ বলছেন, এর প্রভাব আসলে খুবই কম।

ওষুধের মাত্রা বা ডোজের দিকে খেয়াল রাখা খুব জরুরি। বিশেষ করে ডেক্সট্রোমেথরফানের ক্ষেত্রে, কারণ এর প্রতি আসক্তি তৈরির ভয় থাকে। তাই বোতলের গায়ে লেখা নির্দেশনার বেশি খাওয়া একদমই উচিত নয়।

আবার কিছু সিরাপে লেভোমেনথল থাকে। এটি গলার ভেতর ঠান্ডা অনুভূতি দেয়। এতে গলার জ্বালাপোড়া ভাবটা কমে এবং কাশির বেগ কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

পানি পান করুন, অপেক্ষা করুন

যাদের বুকে কফ জমে থাকে, তাদের কষ্টটা অন্যরকম। মনে হয় যেন বুকের ভেতর কফের সাগর জমে আছে। ব্রঙ্কাইটিস বা সাইনাসের কারণে এমনটা হতে পারে।

এই অবস্থায় অনেকেই ফার্মেসি থেকে সিরাপ কিনে খান। কিন্তু অধ্যাপক স্মিথ এসব ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

উদাহরণ হিসেবে বলা যায় গুয়াইফেনেসিন নামের উপাদানের কথা। দাবি করা হয় এটি কফ পাতলা করে। কিন্তু এর পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই। আবার অ্যান্টিহিস্টামিনের মতো ওষুধ আপনাকে ঘুমাতে সাহায্য করতে পারে, কিন্তু এটি কাশি সারায় না। এমনকি থাইম বা স্কুইলের মতো ভেষজ উপাদানের কার্যকারিতা নিয়েও তেমন কোনো প্রমাণ নেই।

এর বদলে অধ্যাপক স্মিথ পরামর্শ দেন 'অপেক্ষা করার'। প্রচুর পানি পান, লজেন্স চুষে খাওয়া যেতে পারে। এটি লালা তৈরি করে এবং কিছু সময়ের জন্য কাশি থামিয়ে রাখে।

লেবু আর মধু কি কাজ করে?

শুকনো কাশির জন্য গরম পানিতে লেবু আর মধুর মিশ্রণ দারুণ কাজ করে। দোকানের সিরাপের চেয়ে এটি কোনো অংশে কম নয়।

একটি রিভিউতে দেখা গেছে, এক বছরের বেশি বয়সী শিশুদের সর্দি-কাশিতে মধু ও লেবু বেশ উপকারী।

কাশি আটকে রাখবেন না

মনে রাখবেন, কাশি হওয়া কিন্তু শরীরের জন্য দরকারি। এর মাধ্যমেই শরীর ভেতর থেকে কফ বা মিউকাস বের করে দেয়।

বুকে কফ থাকলে কাশি দিয়ে তা বের করে দেওয়াই ভালো। এতে শ্বাসনালী পরিষ্কার হয়। অধ্যাপক স্মিথ বলেন, "আমার যা বের করা দরকার, আমি কাশি দিয়ে তা বের করব। আমি কাশি থামানোর চেষ্টা করব না।" তবে কফ ফেলার সময় অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে।

যদি ভুল করে কফ গিলে ফেলেন, তাতেও ভয়ের কিছু নেই। পাকস্থলী বা পেট সেটা হজম করে ফেলতে পারে। তবে কফের রঙ যদি গাঢ় বাদামি হয়, তবে চিন্তার বিষয়। কারণ এতে রক্ত থাকতে পারে।

সাধারণত বুকের কফ বা কাশি কয়েক সপ্তাহের মধ্যে এমনিতেই সেরে যায়। অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। কিন্তু যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Related Topics

টপ নিউজ

কাশি / রোগ / সুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net