Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
মাসেকোর গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 10:00 am
Last modified: 25 June, 2026, 10:01 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • ভাইকিং যোদ্ধাদের মতোই ক্ষিপ্র গতিতে খেলেন আর্লিং হলান্ড
  • গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট

মাসেকোর গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

এই জয়ের সুবাদে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 10:00 am
Last modified: 25 June, 2026, 10:01 am
দক্ষিণ আফ্রিকার জয়ে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপের মঞ্চে এক নতুন ইতিহাসের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার 'এ' গ্রুপের লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। বাফানা বাফানাদের এই ঐতিহাসিক জয়ের রূপকার থাপেলো মাসেকো।

এই জয়ের সুবাদে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম আয়োজক কানাডা।

অন্যদিকে, দিনের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো।

তবে হারলেও বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণ কোরিয়া। তিন পয়েন্ট নিয়ে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে তাদের সামনেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকছে।

এর আগে ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালে বিশ্বকাপের মূল পর্বে খেললেও কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে চেনাল তারা।

ম্যাচের শুরুতে অবশ্য আধিপত্য ছিল এশীয় জায়ান্ট দক্ষিণ কোরিয়ার। দলের সবচেয়ে বড় তারকা সন হিউং-মিনকে বেঞ্চে বসিয়ে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোরিয়ান কোচ। তবে সনের অভাব শুরুতে বুঝতেই দেননি তার সতীর্থরা।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল কোরিয়া। কিম মিন-জের দুর্দান্ত একটি হেড গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বাঁচান অব্রে মোদিবা।

পরে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১৯ মিনিটে একটি থ্রু বল পেয়ে মাসেকো দ্রুতগতিতে এগিয়ে গেলেও, লি কি-হিউকের দুর্দান্ত ট্যাকলে সে যাত্রায় বেঁচে যায় কোরিয়া।

এরপর দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ অসাধারণ ডাবল সেভ করে দলকে বাঁচান। প্রথমে থালেন্টে এমবাথার শট ঠেকানোর পর এভিডেন্স মাকগোপার ফিরতি শটটিও রুখে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকাকে খুব একটা আক্রমণাত্মক মেজাজে দেখা যায়নি। তবে মাসেকোর একটি নিখুঁত ফিনিশিংই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

৬৩তম মিনিটে শেপাং মোরেমির একটি মাপা পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন মাসেকো। এই একটি গোলেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে বাফানা বাফানারা।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া ফুটবল / দক্ষিণ আফ্রিকা / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • ভাইকিং যোদ্ধাদের মতোই ক্ষিপ্র গতিতে খেলেন আর্লিং হলান্ড
  • গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net