Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 02:30 pm
Last modified: 22 August, 2026, 02:40 pm

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 02:30 pm
Last modified: 22 August, 2026, 02:40 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তার কাছে আগ্নেয়াস্ত্রটি কীভাবে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহিদ হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত ইকবাল হোসেন এবং মা মমতাজ বেগম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, 'সকাল ৭টা ৫০ মিনিটে গুরুতর আহত অবস্থায় শাহিদ হোসেনকে চমেক হাসপাতালে আনা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ডবলমুরিং থানার হাজীপাড়ায় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে তিনি নিজ মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

নিহতের স্ত্রী শারমিন টিবিএসকে জানান, সকালে বাসার ড্রয়িংরুমে শাহিদ নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। অস্ত্রটি তার কাছে থাকার বিষয়টি তিনি আগে জানতেন না। এর কোনো লাইসেন্স ছিল কি না, সেটিও তার জানা নেই।

তিনি বলেন, '২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শাহিদ নিজেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। সর্বশেষ তিনি ব্যাংকটির হাটহাজারী শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার পর থেকে তিনি বেকার ছিলেন।'

এর আগেও শাহিদ আত্মহত্যার চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি বলেন, 'তখনও তিনি মানসিক চাপে ছিলেন। পারিবারিক বিভিন্ন সমস্যা ছিল। পাশাপাশি অর্থনৈতিক চাপও ছিল।'

তিনি বলেন, 'ব্যবসা করার কথা বলে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছিলেন। তার ঋণও ছিল, আবার অনেকের কাছে টাকা পাওনাও ছিল। তবে মোট কত টাকা ঋণ ছিল, তা আমি নিশ্চিত করে বলতে পারব না।'

পুলিশ জানায় , শাহিদের কাছে পিস্তলটি কীভাবে এলো এবং অস্ত্রটির বৈধতা ছিল কি না—এসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম টিবিএসকে বলেন, 'পারিবারিক কলহের জেরে নিজ মাথায় অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এবং অস্ত্রটির উৎস নিয়ে তদন্ত চলছে।'

তিনি বলেন, 'শাহিদ প্রায় এক বছর আগে ব্যাংকের চাকরি ছেড়েছিলেন। এরপর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।'

Related Topics

টপ নিউজ

আত্মহত্যা / ব্যাংক কর্মকর্তা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net